1. admin@sotorkobani.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) শোকজের পর বদলি আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে- সাখাওয়াত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা: প্রধান অতিথি নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন বায়ুদূষণের দায়ে কুতুবপুরে ৩ রোলিং মিলসকে জরিমানা নারায়নগন্জ ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ০৮ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । ল্যাপটপ চেয়ে ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও’ ফয়েজউদ্দিন

জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬০ Time View

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নিলফামারী ও নারায়ণগঞ্জসহ দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জন্মবার্ষিকী। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ আগস্ট ২০২৬, রোজ রোববার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, “দলের ঐক্য ও তৃণমূলের শক্তিই আমাদের মূল প্রেরণা। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনতে এবং জেলার সার্বিক উন্নয়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রীর নির্দেশনা বুকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নবগঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব। তিনি তার বক্তব্যে নারায়ণগঞ্জকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান।এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। অনুষ্ঠানে জেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, দলের নেতাকর্মীদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সকল প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই