1. admin@sotorkobani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি: ডিজিটাল প্লেট ছাড়া চললেই সরাসরি ডাম্পিং কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ৪ মামলা, জরিমানা ৪ লাখ টাকা পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণে কাজ করতে হবে: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাথে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক পেটের ভিতর রক্ষিত ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট বিশেষ কায়দায় বের করে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ‍কুখ্যাত সন্ত্রাসী মোঃ মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি (৩৯) ও তার ০১ জন সহযোগী গ্রেফতার। প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় বন্দর থানা পুলিশের অভিযানে ০১ জন গ্রেফতার; ১৮ ইঞ্চি লম্বা চাকু উদ্ধার।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভে সম্রাট হোসেন সুজনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী আওয়ামী লীগের অরাজকতা, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে রাজপথের সংগ্রামী নেতা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট হোসেন সুজনের নেতৃত্বে একটি সুসংগঠিত ও বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিল পূর্ব প্রতিবাদ সভায় মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার হরণ এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য আওয়ামী লীগ এখনো নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বিএনপি ও এর অঙ্গ-সংগঠন রাজপথে থেকে জনগণের অধিকার রক্ষায় যেকোনো চক্রান্ত রুখে দিতে প্রস্তুত রয়েছে।

​এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট হোসেন সুজনের নেতৃত্বে যুবদলের শত শত নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগানসহ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

​সমাবেশ শেষে গণমাধ্যমে সম্রাট হোসেন সুজন বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদল যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আওয়ামী অপশক্তির নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ।”

​উক্ত প্রতিবাদ সভা ও মিছিলে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই