1. admin@sotorkobani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি: ডিজিটাল প্লেট ছাড়া চললেই সরাসরি ডাম্পিং কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ৪ মামলা, জরিমানা ৪ লাখ টাকা পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণে কাজ করতে হবে: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাথে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক পেটের ভিতর রক্ষিত ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট বিশেষ কায়দায় বের করে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ‍কুখ্যাত সন্ত্রাসী মোঃ মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি (৩৯) ও তার ০১ জন সহযোগী গ্রেফতার। প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় বন্দর থানা পুলিশের অভিযানে ০১ জন গ্রেফতার; ১৮ ইঞ্চি লম্বা চাকু উদ্ধার।

পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণে কাজ করতে হবে: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী

পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস–২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর (সোমবার) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “বর্তমান ডিজিটাল যুগে পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তথ্যের অধিকার কেবল নাগরিক অধিকারই নয়, এটি সমাজ ও রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম হাতিয়ার। সঠিক তথ্য পাওয়ার মাধ্যমেই জনগণ সরকারি-বেসরকারি কাজের তদারকি করতে পারে, যা সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।”তিনি আরও বলেন, “পরিবেশ বিপর্যয় রোধে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে সঠিক তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। নাগরিকরা যখন তাদের তথ্য অধিকার সম্পর্কে সচেতন হবেন এবং সরকারি তথ্যের যথাযথ ও ইতিবাচক ব্যবহার করবেন, তখনই এই আইনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে। জেলা প্রশাসন তথ্য অধিকার আইন বাস্তবায়নে এবং নাগরিকদের তথ্য প্রাপ্তি সহজতর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”আলোচনা সভায় তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় তথ্যের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে অন্যান্য বক্তারাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই