1. admin@sotorkobani.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জয় বাংলা স্লোগান এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রাশেদ আহমেদ টিটু’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়।সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শন করলেন সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান খানপুর হাসপাতালে জেলা প্রশাসনের ৩৭০০ ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি: ডিজিটাল প্লেট ছাড়া চললেই সরাসরি ডাম্পিং কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ৪ মামলা, জরিমানা ৪ লাখ টাকা পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণে কাজ করতে হবে: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

খানপুর হাসপাতালে জেলা প্রশাসনের ৩৭০০ ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ৩,৭০০-এর অধিক ডেঙ্গু টেস্ট কিট ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল (খানপুর) হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। আজ ১২ অক্টোবর, ২০২৬ খ্রি. সোমবার সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কিটগুলো হস্তান্তর করা হয়।
কিট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেন, “ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। জেলা প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ৩৭০০ টেস্ট কিটের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে ও দ্রুত ডেঙ্গু পরীক্ষা করার সুযোগ পাবেন, যা চিকিৎসাসেবা আরও সহজতর করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “জনস্বার্থ ও মানুষের জীবন রক্ষায় যেকোনো ইতিবাচক পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। খানপুর হাসপাতালে এই কিট সরবরাহের ফলে দরিদ্র ও মধ্যবিত্ত রোগীরা দ্রুত রোগ শনাক্ত করে সঠিক সময়ে চিকিৎসা নিতে পারবেন।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রমকে আরও গতিশীল করা এবং রোগীদের দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের গণমুখী ও মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই কিটগুলো আসায় হাসপাতালে আসা ডেঙ্গু উপসর্গযুক্ত রোগীদের পরীক্ষা-নিরীক্ষায় ব্যাপক সুবিধা হবে এবং দ্রুত সঠিক চিকিৎসা শুরু করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই