
ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নিলফামারী ও নারায়ণগঞ্জসহ দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জন্মবার্ষিকী। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ আগস্ট ২০২৬, রোজ রোববার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, "দলের ঐক্য ও তৃণমূলের শক্তিই আমাদের মূল প্রেরণা। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনতে এবং জেলার সার্বিক উন্নয়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রীর নির্দেশনা বুকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।"অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নবগঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব। তিনি তার বক্তব্যে নারায়ণগঞ্জকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান।এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। অনুষ্ঠানে জেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, দলের নেতাকর্মীদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সকল প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।