1. admin@sotorkobani.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
জয় বাংলা স্লোগান এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রাশেদ আহমেদ টিটু’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়।সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শন করলেন সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান খানপুর হাসপাতালে জেলা প্রশাসনের ৩৭০০ ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি: ডিজিটাল প্লেট ছাড়া চললেই সরাসরি ডাম্পিং কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ৪ মামলা, জরিমানা ৪ লাখ টাকা পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণে কাজ করতে হবে: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

জয় বাংলা স্লোগান এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রাশেদ আহমেদ টিটু’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

বিশেষ প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তথাকথিত নেতাদের আদালত পাড়ায় জয় বাংলা স্লোগান এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তারেক জিয়া পরিষদ, নারায়ণগঞ্জ মহানগর এর সংগ্রামী আহবায়ক হাজী রাশেদ আহম্মেদ টিটু নেতৃত্বে নেতাকর্মী ও সমর্থকদের বিশাল মিছিল নিয়ে যোগদান করে। 

বুধবার ১৪ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবন প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট মো. জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তথাকথিত নেতাদের আদালত পাড়ায় জয় বাংলা স্লোগান এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়ে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসর সন্ত্রাসী বাহিনী নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বুঝাতে চেয়েছিলেন। যদি দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোন প্রকার অরাজকতা সৃষ্টি করতে চায় তবে প্রত্যেককে হুশিয়ার করে জানাতে চাই আপনাদের চিহ্নিত করে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে এবং বিচার করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. শিশির খান, সিনিয়র সহ সভাপতি মো. তাইজুল ইসলাম, তারেক জিয়া পরিষদ জেলার সহ সভাপতি মো. সুমন, তারেক জিয়া পরিষদ মহানগরের যুগ্ম আহবায়ক মো. খোকন ভান্ডারি, মো. রুবেল চৌধুরী, সদস্য সজীব রায় প্রমুখ। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই