1. admin@sotorkobani.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) শোকজের পর বদলি আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে- সাখাওয়াত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা: প্রধান অতিথি নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন বায়ুদূষণের দায়ে কুতুবপুরে ৩ রোলিং মিলসকে জরিমানা নারায়নগন্জ ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ০৮ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । ল্যাপটপ চেয়ে ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও’ ফয়েজউদ্দিন

আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে- সাখাওয়াত

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে সংগঠনটি একটি বড় সংগঠনে পরিণত হয়েছে। আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে এটাই আমাদের প্রত্যাশা। বিএনপির জাতীয়তাবাদী মহিলা দল আগামী দিনে আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি পার্কে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর মহিলা দলের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মহিলা দলের নেত্রী বিভা হাসান, মোসলেহা কামাল, নুর নাহার, মিতা ও ডলিসহ যারা সংগঠনকে এগিয়ে নিতে কাজ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠান শেষে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বিএনপি, জাতীয়তাবাদী মহিলা দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ দেশের মানুষের জন্য দোয়া করা হয়।

উক্ত অনুষ্ঠানে মহানগর মহিলা দলের সদস্য ও নাসিকের সাবেক প্যানেল মেয়র-১ আফরোজা হাসান বিভার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলার সাবেক চেয়ারম্যান মোসলেহা কামাল, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুর নাহার, সহসভাপতি তাছলিমা বেগম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন মিতা, সোনারগাঁ থানা মহিলা দলের সম্পাদিকা সালমা আক্তার কাজল, মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদিকা নাহার সুলতানা, সাবেক সাংগঠনিক সম্পাদিকা ডলি আহম্মেদসহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই