
ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী
অদ্য ০৬ অক্টোবর/২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জনাব হাবিবুর রহমান, পিপিএম-সেবা এঁর সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটি ও সকল রাজনৈতিক নেতৃবৃন্দেদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শারদীয় দূর্গা পূজায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ে আলোচনা হয়।
উক্ত সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয়, জেলা পরিষদের সম্মানিত প্রশাসক মহোদয়, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন, এনসিপি, বাংলাদেশ হেফাজত ইসলাম দলের নেতৃবৃন্দসহ, পূজা উদযাপন কমিটির থানা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply