1. admin@sotorkobani.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) শোকজের পর বদলি আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে- সাখাওয়াত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা: প্রধান অতিথি নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন বায়ুদূষণের দায়ে কুতুবপুরে ৩ রোলিং মিলসকে জরিমানা নারায়নগন্জ ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ০৮ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । ল্যাপটপ চেয়ে ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও’ ফয়েজউদ্দিন

এক সপ্তাহের মধ্যে খানপুর-ভিক্টোরিয়ায় আইসিইউ চালুর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৮৩ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

৭ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) জাতীয় সংসদ ভবনে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে।

জেলা সমন্বয়কারী তারিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা।

সাক্ষাৎকালে তারা খানপুর ৩০০ শয্যা হাসপাতাল ও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট চালু, প্রয়োজনীয় ওষুধ ও পরীক্ষার সুবিধা নিশ্চিত করা, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং হাসপাতালের পরিবেশ উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন।

প্রতিনিধি দলের নেতা তারিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের দুটি প্রধান সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা ও ভোগান্তির বিষয়গুলো স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি ২০২২ সালের ৪ জানুয়ারি নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রজ্ঞাপন নিয়েও আলোচনা হয়।

তিনি আরও জানান, স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তর ও ডিজির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং এক সপ্তাহের মধ্যে খানপুর ও ভিক্টোরিয়া হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে দ্রুত জনবল নিয়োগ ও হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও উন্নত করতে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই