1. admin@sotorkobani.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক নারায়ণগঞ্জে জরায়ুমুখের ক্যানসার রোধে এইচপিভি টিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) শোকজের পর বদলি আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে- সাখাওয়াত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা: প্রধান অতিথি নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন বায়ুদূষণের দায়ে কুতুবপুরে ৩ রোলিং মিলসকে জরিমানা নারায়নগন্জ ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার।

নারায়ণগঞ্জে জরায়ুমুখের ক্যানসার রোধে এইচপিভি টিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জে মেয়েদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাছিক) নগর ভবনের সম্মেলন কক্ষে এই কনফারেন্সের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ নূর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান (সাখাওয়াত)।সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. সাদিয়া ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র বিভা হাসান, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা।প্রধান অতিথির বক্তব্যে সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “নারীদের স্বাস্থ্য সুরক্ষায় জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ অত্যন্ত জরুরি। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশজুড়ে বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমকে শতভাগ সফল করতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”সভাপতির বক্তব্যে সিটি করপোরেশনের সিইও মোঃ নূর কুতুবুল আলম বলেন, “ভবিষ্যৎ প্রজন্ম তথা আমাদের কন্যাশিশুদের জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকিমুক্ত রাখতে এইচপিভি টিকা একটি যুগান্তকারী পদক্ষেপ। নির্দিষ্ট বয়সী কোনো মেয়ে যেন এই টিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। স্কুল শিক্ষক এবং মসজিদের ইমাম সাহেবরা সমাজের অত্যন্ত প্রভাবশালী অংশ। শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে এই সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে পারলে সাধারণ মানুষ আরও বেশি উদ্বুদ্ধ হবে। আমরা আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এই টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে।”বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. সাখাওয়াত টিকার কার্যকারিতা ও স্বাস্থ্যগত দিক তুলে ধরেন এবং যেকোনো ধরনের অপপ্রচারে কান না দিয়ে অভিভাবক ও শিক্ষকদের যথাসময়ে মেয়েদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষাবিদ ও ইমামগণও এই জাতীয় কর্মসূচি সফল করতে প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করে মাঠপর্যায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই