1. admin@sotorkobani.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জয় বাংলা স্লোগান এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রাশেদ আহমেদ টিটু’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়।সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শন করলেন সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান খানপুর হাসপাতালে জেলা প্রশাসনের ৩৭০০ ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি: ডিজিটাল প্লেট ছাড়া চললেই সরাসরি ডাম্পিং কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ৪ মামলা, জরিমানা ৪ লাখ টাকা পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণে কাজ করতে হবে: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মাহবুব আলম এর তত্ত্বাবধানে একটি চৌকস অভিযানিক দল
২১/০৪/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০০.১৫ ঘটিকায় ফতুল্লা মডেল থানাধীন মধ্য নরসিংপুর, সামসুল আলমের মোড়, আলীয়া মাদ্রাসার পূর্ব পার্শ্বে জনৈক মোঃ নাসির প্রধান এর বাড়ির ২য় তলার বাম পার্শ্বের ফ্ল্যাটের ভাড়াটিয়া মোর্শেদা আক্তার (৩৪), পিতা- মোঃ মোবারক হোসেন, সাং- শান্তিনগর, আলীপাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, এ/পি সাং- মধ্য নরসিংপুর, সামসুল আলমের মোড়, আলীয়া মাদ্রাসার পূর্ব পার্শ্বে, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এর ফ্ল্যাটের কাছাকাছি পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ফ্ল্যাট থেকে কৌশলে পালিয়ে যায়। অতঃপর পলাতক আসামী মোর্শেদা আক্তার (৩৪) এর রুমের জাজিমের উপর থেকে ৩২০০ (তিন হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় বিধি মোতাবেক জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীসহ স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত ফ্লাটে মোর্শেদা আক্তার (৩৪) বসবাস করে আসছিলো। পলাতক আসামি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চলমান রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই