
প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে সদর মডেল থানার জিমখানা এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় ১। হাসিনা বেগম (৫৬), স্বামী- আলমগীর হোসেন, মাতা- মৃত আক্তার বানু, সাং- নিউ জিমখানা বস্তি কলোনী, ওয়ার্ড নং-১৫, নাসিক, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ; ২। মোঃ মৃদুল (১৯), পিতা- মোঃএ হারুন, মাতা- মিতু, সাং- (জল্লারপাড় (ইলিয়াস মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা নারায়ণগঞ্জ’দের দখল থেকে ৫২ পুড়িয়া হেরোইন এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩। মোঃ হাবিবুর রহমান হাবিব (৩১), পিতা- মৃত কমল মিয়া, মাতা- মোছাঃ রানী বেগম, স্থায়ী: গ্রাম- আমলা পাড়া (৮৪ নং শাহসুজা রোড, আমহাট্রা জল্লার পাড়া), থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ এর দখল থেকে ৫৫ পুড়িয়া হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদতাতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply