1. admin@sotorkobani.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীদের উপস্থিতি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন নারায়ণগঞ্জ জেলার ২ জন অতিরিক্ত পুলিশ সুপার। ভূমি অফিসে নতুন নিয়ম চালু, দ্রুত হবে ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সেবা নারা’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি রোগীরা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, হুইলচেয়ার বিতরণ ২০জনকে।। আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন গোগনগর ১ নং ওয়ার্ড মেম্বার নির্বাচনে সকল ভোটার ও এলাকাবাসীর প্রতি জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা’ইরাজ আহমেদ।। রাতভর খোঁজাখুঁজি সকালে লেকে ভেসে উঠল ২ কিশোরের মরদেহ নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৪৫ পুরিয়া হেরোইন, ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ জন মাদক কারবারি গ্রেফতার।*

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪২ Time View

প্রতিবেদক-মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল ০২ এপ্রিল ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০০.৩০ ঘটিকা হতে ভোর ০৬.০০ ঘটিকা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন: আসামি-১) মোঃ ওমর ফারুক (৩০), পিতা- মোঃ নুর হোসেন, মাতা-মোসাঃ ফিরোজা বেগম, স্থায়ী সাং-মধ্য সোহাগপুর, থানা-নালিতাবাড়ী, জেলা -শেরপুর, বর্তমান সাং- রসুলবাগ (চা এর দোকানদার মানিক মিয়ার বাড়ীর ভাড়টিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ২। বিজয় (২১), পিতা- মোস্তফা মিয়া, মাতা- খাদিজা বেগম, গ্রাম- শিমরাইল দক্ষিণপাড়া (বালুর মাঠ সংলগ্ন সাইফুল মিয়ার বাড়ীর ২য় তলার ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ৩। মোঃ রিপন (৩৮), পিতা-মৃত বাবুল মিয়া, মাতা- আমেনা খাতুন, স্ত্রী-রুমা আক্তার, স্থায়ী সাং- মিজমিজি দক্ষিণ পাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৪। মোঃ সাগর ওরফে টেটু (২২), পিতা-মৃত বকুল মিয়া, মাতা- শিরিন আক্তার, সাং-নয়াআটি মুক্তিনগর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৫। শাকিল @ টুন্ডা শাকিল (৩৫), পিতা- মোঃ আবুল কাশেম, স্থায়ী সাং- কালীগাঁও আটপাড়া, থানাঃ শ্রীনগর, জেলাঃ মুন্সিগঞ্জ, বর্তমান সাং-
শান্তিনগর (মনোয়ারা বেগমের বাড়ীর ভাড়াটিয়া), থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের হেফাজত হতে ১৪৫ পুরিয়া হেরোইন, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই