1. admin@sotorkobani.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকের ওপর প্রবাসীর হামলা ও ‘আয়নাঘরে’ রাখার হুমকি বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ। ‎ নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি মোঃ রায়হান কবির কুখ্যাত সন্ত্রাসী খাঁন মাসুদ আমার মায়ের হত্যাকারী হুমায়ুন কবির। চর কাশীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন আওয়ামী দোসর ও সমবায় মাফিয়া নবীরুলের জিম্মিতে অধিদপ্তর গোগনগর: তাজেক প্রধান স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি মোঃ রায়হান কবির ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫

  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৭২ Time View

নিজস্ব সংবাদদাতা: নতুন জিমখানা এলাকায় রাব্বি’র বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ ৫ জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়- গ্রেফতার কৃতরা হলেন- মোঃ রাব্বি হাসান (৪৩), হৃদয় (২৭), মোঃ পাভেল (৪২), মোঃ হাসান (৪১) ও আব্দুল মান্নান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান- নতুন জিমখানা এলাকায় রাব্বি’র বাড়িতে বিপুল পরিমাণ মাদক কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ও-ই বাড়ি হতে ৫ জনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- গ্রেফতার কৃতরা এ-সব অস্ত্র ব্যবহার করে শহরে নাশকতা, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো। মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অপরাধ নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

গ্রেফতার কৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই