1. admin@sotorkobani.com : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার হিসেবে মোসা. রীনা পারভীনের যোগদান ডিসির হস্তক্ষেপ কামনা: নারায়ণগঞ্জের বাড়িরটেকে জঙ্গল সলিমপুরের মতো যৌথ অভিযান চায় এলাকাবাসী এইচএসসি পরীক্ষা ও উদ্ভূত পরিস্থিতি: সংকট উত্তরণে আবেগের চেয়ে বিবেক ও যৌথ দায়বদ্ধতা বেশি প্রয়োজন নারায়ণগঞ্জে জুলাই শহীদ গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন সাংবাদিকের ওপর প্রবাসীর হামলা ও ‘আয়নাঘরে’ রাখার হুমকি বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ। ‎ নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি মোঃ রায়হান কবির কুখ্যাত সন্ত্রাসী খাঁন মাসুদ আমার মায়ের হত্যাকারী হুমায়ুন কবির। চর কাশীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন আওয়ামী দোসর ও সমবায় মাফিয়া নবীরুলের জিম্মিতে অধিদপ্তর

ডিসির হস্তক্ষেপ কামনা: নারায়ণগঞ্জের বাড়িরটেকে জঙ্গল সলিমপুরের মতো যৌথ অভিযান চায় এলাকাবাসী

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৭৯ Time View

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর ইউনিয়নের বাড়িরটেক এলাকায় দীর্ঘ ১৫ বছর ধরে চলা মাদক ব্যবসা বন্ধে জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপ দাবি করেছে এলাকাবাসী। দেশজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানের প্রতি সম্মান জানিয়ে এই এলাকার মাদক সিন্ডিকেট পুরোপুরি নির্মূল করতে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের মতো বড় ধরনের যৌথ অভিযান দেখতে চায় সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, বাড়িরটেক এলাকায় মাদক ব্যবসার মূল হোতা সোহেল। রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে খোলস বদলে যখন যে দল ক্ষমতায় আসে, সোহেল সেই দলের প্রভাবশালী মহলের শেল্টারে চলে যায়। এই রাজনৈতিক ছত্রছায়াকে কাজে লাগিয়ে সে দীর্ঘদিন ধরে তার মাদক সাম্রাজ্য টিকিয়ে রেখেছে। শুধু তাই নয়, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সাথে মাসোয়ারা বা নিয়মিত আর্থিক লেনদেনের মাধ্যমে সে নিজেকে গ্রেপ্তার ও আইনি ঝামেলা থেকে মুক্ত রাখছে বলেও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
অনুসন্ধানে জানা গেছে, সোহেলের মাদক সিন্ডিকেটের প্রধান সহযোগী হিসেবে কাজ করছে ‘পাগলনী’র ছেলে সাহাবুদ্দীন, ফারুকের ছেলে শাকিল এবং অজ্ঞাত পিতার ছেলে জসু। এছাড়া মাদবর পট্টির কাদির ও তাওলাদসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই ব্যবসার সাথে সরাসরি জড়িত। মাদকের সরবরাহ ও বিক্রয় নিশ্চিত করতে এই চক্রটি সুকৌশলে এলাকার বেশ কিছু নারী ও শিশুকেও মাদক বহনের কাজে ব্যবহার করছে, যা এলাকার সামাজিক পরিবেশকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।
ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, “আমরা টেলিভিশনে দেখেছি চট্টগ্রামের জঙ্গল সলিমপুর গ্রামে প্রশাসন যেভাবে যৌথ অভিযান চালিয়ে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে, আমাদের বাড়িরটেকেও ঠিক তেমন একটি সাঁড়াশি অভিযান প্রয়োজন। তা না হলে এই গভীর সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়।”
এলাকাবাসীর পক্ষে স্থানীয় সচেতন নাগরিকরা এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারের (এসপি) জরুরি ও কার্যকর দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা অনতিবিলম্বে বাড়িরটেক এলাকায় যৌথ বাহিনীর চিরুনি অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই