1. admin@sotorkobani.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকের ওপর প্রবাসীর হামলা ও ‘আয়নাঘরে’ রাখার হুমকি বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ। ‎ নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি মোঃ রায়হান কবির কুখ্যাত সন্ত্রাসী খাঁন মাসুদ আমার মায়ের হত্যাকারী হুমায়ুন কবির। চর কাশীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন আওয়ামী দোসর ও সমবায় মাফিয়া নবীরুলের জিম্মিতে অধিদপ্তর গোগনগর: তাজেক প্রধান স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি মোঃ রায়হান কবির ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ। ‎

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৭ Time View


নিজস্ব প্রতিবেদক
বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ

‎​নিজস্ব প্রতিবেদক, বন্দর: ​নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বন্দর উপজেলা পরিষদের এডিপি (৪র্থ কিস্তি) এর আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল থেকে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎​বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার।

‎​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বলেন, “কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলা। নারী শিক্ষা ও স্বাস্থ্যের সামগ্রিক উন্নয়নে বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ এডহক কমিটির সাবেক সভাপতি জনাব ইফফাত আরা ইতি এবং নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ এডহক কমিটির সদস্য ফেরদৌস ওয়াহিদ সুমন।

‎​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে স্যানিটারি সুরক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই