1. admin@sotorkobani.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকের ওপর প্রবাসীর হামলা ও ‘আয়নাঘরে’ রাখার হুমকি বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ। ‎ নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি মোঃ রায়হান কবির কুখ্যাত সন্ত্রাসী খাঁন মাসুদ আমার মায়ের হত্যাকারী হুমায়ুন কবির। চর কাশীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন আওয়ামী দোসর ও সমবায় মাফিয়া নবীরুলের জিম্মিতে অধিদপ্তর গোগনগর: তাজেক প্রধান স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি মোঃ রায়হান কবির ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি মোঃ রায়হান কবির

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪২ Time View

প্রতিবেদক- ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী

ভূমি সেবাকে ঘুষ, অনিয়ম, দালাল ও হয়রানিমুক্ত করতে নারায়ণগঞ্জ জেলার সব ভূমি অফিস ও সহকারী কমিশনার [ভূমি] কার্যালয়ে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার এক সাক্ষাৎকারে জেলা প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জবাসী যাতে ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, দালালমুক্ত ও হয়রানি ছাড়া সহজে ভূমি সেবা পান তা নিশ্চিত করতেই এ অভিযান চলমান রয়েছে।”

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে ডিসি রায়হান কবির বলেন, “আমি নিজে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত নই । তাই কোনো সরকারি কর্মকর্তাকে এ কাজ করতে দেওয়া হবে না। যার যার ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব ও সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে পালন করতে হবে। কোনো প্রকার তালবাহানা মেনে নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের সকল ক্ষেত্রে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি এবং সে অনুযায়ী জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। বিশেষ করে ভূমি ক্ষেত্রকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। সে যেই হোক, কোনো ছাড় নেই। ঘুষ ও দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রশাসক জানান, ঘুষ খাওয়া এবং ঘুষের লেনদেনে সহযোগিতা করা সমান অপরাধ। “নিজে দুর্নীতি না করে অন্যকে সুযোগ করে দিলেও সেই অফিসে নাগরিক হয়রানি বন্ধ হবে না। প্রতিটি ভূমি অফিসে আমার লোক নিবিড়ভাবে তথ্য সংগ্রহের কাজ করছে।”

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা তথ্য দিয়ে ভূমি সেবাকে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও দালালমুক্ত করতে সহযোগিতা করবেন বলে আশা করি।”

শুধু আর্থিক অনিয়ম নয়, সেবার মান নিয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি। ডিসি বলেন, “শুধু আর্থিক অনিয়মটাই দুর্নীতি নয়। যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করা হয়, সঠিকভাবে সেবা না দেওয়া হয় সেটাও দুর্নীতি। যে সেবা একদিনে দেওয়া যেত, সেই সেবা যদি পাঁচদিন ঘুরিয়ে দেওয়া হয় সেটাও এক ধরনের দুর্নীতি।

জনগণের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “আপনারা সবাই সচেতন হবেন। ঘুষ ও দুর্নীতির কোনো তথ্য থাকলে আমাকে জানাবেন, আমি সাথে সাথে ব্যবস্থা নেব। খুব সহজেই জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করছে। তাই সরকারকে সহযোগিতা করাও আপনাদের দায়িত্ব। আপনারা ঘুষ দিয়ে কাজ করাবেন না। যদি কেউ ঘুষ চায়, সাথে সাথে আমার সাথে দেখা করে অভিযোগ করবেন।”

তিনি জানান, গত সোমবার [৬ জুলাই] সোনারগাঁও উপজেলার বিভিন্ন ভূমি অফিস পরিদর্শন করে সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে নৈতিক অবস্থান তুলে ধরে মো. রায়হান কবির বলেন, “ঘুষ-দুর্নীতি-অনিয়ম করলে একদিন জবাবদিহি করতে হবে কেয়ামতের মাঠে। টাকা কামাই করলেই সেদিন পার হওয়া যাবে না। এই বিষয়টি সবার মাথায় রাখা উচিত।”আমরা সেবা দিতে বসেছি জনগণকে, তাই সেবা দাওয়াই আমাদের নৈতিক দায়িত্ব।

জেলা প্রশাসনের এ ঘোষণার পর নারায়ণগঞ্জের ভূমি অফিসগুলোতে তৎপরতা বেড়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এ অভিযানের মাধ্যমে ভূমি সেবা স্বচ্ছ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে। সচেতন মহল মনে করছে, এ অভিযান অব্যাহত থাকলে নারায়ণগঞ্জবাসী ঘুষ ও দালালমুক্ত ভূমি সেবা পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই