1. admin@sotorkobani.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) শোকজের পর বদলি আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে- সাখাওয়াত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা: প্রধান অতিথি নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন বায়ুদূষণের দায়ে কুতুবপুরে ৩ রোলিং মিলসকে জরিমানা নারায়নগন্জ ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ০৮ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । ল্যাপটপ চেয়ে ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও’ ফয়েজউদ্দিন

নারায়ণগঞ্জে জুলাই শহীদ গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯০ Time View

প্রতিবেদক- ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে। মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
জেলা প্রশাসক মো. রায়হান কবির সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনে নিহত শহীদদের পরিবারের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জুলাই দিবসের কর্মসূচি নির্ধারণ করা হয়। সকাল ৮টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে। একইসঙ্গে জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা রাখা হবে।

সভায় আগামী ৫ আগস্টের কর্মসূচি নিয়েও প্রাথমিক আলোচনা হয় এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।এবং ৫ ই আগস্ট এর গৃহীত কর্মসূচির কার্যক্রম মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর পুরোপুরি কার্যক্রমের প্রস্তুতি গ্রহণ করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের একটি ঐতিহাসিক অধ্যায়। এই দিনের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দিবসটি যাতে সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা যায় সেজন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় দিবসটি ঘিরে শোভাযাত্রা, আলোচনা সভা, শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতের বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া স্কুল-কলেজ পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জুলাই আন্দোলনের ওপর আলোকচিত্র প্রদর্শনীর প্রস্তাবও সভায় ওঠে।

দিবসের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিজ উদ্যোগে দিবসটি পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই