1. admin@sotorkobani.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) শোকজের পর বদলি আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে- সাখাওয়াত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা: প্রধান অতিথি নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন বায়ুদূষণের দায়ে কুতুবপুরে ৩ রোলিং মিলসকে জরিমানা নারায়নগন্জ ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ০৮ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । ল্যাপটপ চেয়ে ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও’ ফয়েজউদ্দিন

এখনো পদ্মা সেতুর পেছনে দেশে-বিদেশে লোক লেগে আছে: সেতুমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৩৭৮ Time View

রাজধানী ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনো পদ্মা সেতুর পেছনে দেশে-বিদেশে লোক লেগে আছে। শর্ষের মধ্যে ভূত আছে কি না, সেটা আমাদের খুঁজে বের করতে হবে।’
আজ শুক্রবার সকালে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে কে টাইপ ফেরি কাকলি ধাক্কা খায়। বিকেলে সেতুমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর পিলারে পরপর চারবার ফেরির ধাক্কার ঘটনায় কোনো ষড়যন্ত্র আছে কি না, কোনো অন্তর্ঘাত আছে কি না, তা তদন্ত করে দেখতে হবে। কেন পুনরাবৃত্তি ঘটছে। সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত হানছে। পদ্মা সেতুর সঙ্গে গোটা জাতির সম্পর্ক।
সেতু আগামী বছর উদ্বোধন করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আগামী বছরের জুনের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার জন্য আমরা কাজ করছি। করোনা সংক্রমণ ঠেকাতে ঘোষিত বিধিনিষেধের কারণে অনেক জায়গার অনেক কাজ বন্ধ হয়ে গেছে। পদ্মা সেতু নির্মাণে ২৪ ঘণ্টাই আমাদের লোকজন কাজ করছে।’
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ২০ জুলাই প্রথম পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ মখদুমের তলা ছিদ্র হয়ে যায়। ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহজালাল ১৭ নম্বর পিলারে ধাক্কা দিলে তা ক্ষতিগ্রস্ত হয়। এরপর গত সোমবার সন্ধ্যায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ১০ নম্বর পিলারে সজোর ধাক্কা খায়। এসব ঘটনায় সেতুর পিলারের পানি লাগোয়া অংশে (পাইল ক্যাপ) পলেস্তারা উঠে গর্তের সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই