1. admin@sotorkobani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি: ডিজিটাল প্লেট ছাড়া চললেই সরাসরি ডাম্পিং কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ৪ মামলা, জরিমানা ৪ লাখ টাকা পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণে কাজ করতে হবে: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাথে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক পেটের ভিতর রক্ষিত ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট বিশেষ কায়দায় বের করে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ‍কুখ্যাত সন্ত্রাসী মোঃ মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি (৩৯) ও তার ০১ জন সহযোগী গ্রেফতার। প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় বন্দর থানা পুলিশের অভিযানে ০১ জন গ্রেফতার; ১৮ ইঞ্চি লম্বা চাকু উদ্ধার।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক পেটের ভিতর রক্ষিত ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট বিশেষ কায়দায় বের করে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ Time View

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় প্রত্যেক থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ মুনসুর আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাড়া সাকিনস্থ শহীদ জিয়া হলের সামনে থেকে মাদক ব্যবসায়ী ১। আসমা বেগম (৪৫), স্বামী-মোঃ জোবায়ের, পিতা-ঠান্ডা মিয়া, মাতা-হাসিনা বেগম, সাং-লেদা ক্যাম্প, ব্লক-এফ, বাড়ী নং-২৩০, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং তার সহযোগী আসামী ২। ফিরোজ আলম (৪৫), পিতা-মৃত নজির আহমেদ, মাতা-মইয়ুস খাতুন ও ৩। মোঃ সাবের (৩২), পিতা-কবির আহমেদ, মাতা-হাসিনা বেগম, উভয় সাং-কচুবুনিয়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’দের গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামি ১। আসমা বেগম (৪৫)’কে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করায় তিনি তার পেটের ভেতরে কস্টেপ দ্বারা বিশেষ ভাবে মোড়ানো ৪০টি প্যাকেটে রক্ষিত ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট তার পায়ুপথ দিয়ে বের করে দেয়। উক্ত ৪০ টি প্যাকেট থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই