1. admin@sotorkobani.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম:
জয় বাংলা স্লোগান এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রাশেদ আহমেদ টিটু’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়।সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শন করলেন সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান খানপুর হাসপাতালে জেলা প্রশাসনের ৩৭০০ ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি: ডিজিটাল প্লেট ছাড়া চললেই সরাসরি ডাম্পিং কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ৪ মামলা, জরিমানা ৪ লাখ টাকা পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণে কাজ করতে হবে: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শন করলেন সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৮নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ দূষণ রোধে এক বিশেষ খাল পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ অক্টোবর ২০২৬, রোজ সোমবার দুপুর ১২টায় ওয়ার্ডের তামাকপট্টি শহীদ নগর ও আল আমিন নগর ব্রিজের নিচের খালের এই পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শাহীন মাদবরসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীরা।
খাল পরিষ্কার কার্যক্রম পর্যবেক্ষণ শেষে উপস্থিত সাংবাদিক ও এলাকাবাসীর উদ্দেশ্যে সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, “সিটি কর্পোরেশনের নাগরিকদের একটি পরিচ্ছন্ন, সুস্থ ও পরিবেশবান্ধব নগরী উপহার দেওয়া আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। ১৮নং ওয়ার্ডের এই খালটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। আমরা আজ থেকে এই খাল পরিষ্কারের বিশেষ উদ্যোগ নিয়েছি যেন পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হয় এবং মশার উপদ্রব ও পরিবেশ দূষণ থেকে এলাকাবাসী রক্ষা পায়।”
তিনি আরও বলেন, “শুধু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের কাজের ওপর নির্ভর করলেই চলবে না। এই খালগুলো পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলের। আমি শহীদ নগর ও আল আমিন নগরবাসীসহ পুরো নারায়ণগঞ্জবাসীর প্রতি অনুরোধ জানাবো—আপনারা নির্দিষ্ট স্থান ছাড়া খালে বা ড্রেনে কোনো প্রকার বর্জ্য কিংবা পলিথিন ফেলবেন না। নাগরিক সচেতনতা ছাড়া একটি সুন্দর নগরী গড়ে তোলা অসম্ভব। আমরা দ্রুততম সময়ের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা ও খালগুলো সচল করার জন্য কাজ করে যাচ্ছি।”
পরিদর্শনকালে স্থানীয় সাধারণ সম্পাদক আল আরিফ এবং শাহীন মাদবর প্রশাসকের এই তাৎক্ষণিক ও জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে এই ব্রিজের নিচে ময়লা জমে পানির প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। সিটি কর্পোরেশনের এই পদক্ষেপের ফলে তামাকপট্টি, শহীদ নগর ও আল আমিন নগর এলাকার হাজার হাজার মানুষ জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে। এলাকাবাসীর পক্ষ থেকে তারা এই কার্যক্রমের নিয়মিত তদারকি নিশ্চিত করারও দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই