
ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী
অদ্য ১৫ আগস্ট ২০২৬ খ্রি. আনুমানিক দুপুর ৩.১৫ ঘটিকায় নারায়নগন্জ ফতুল্লা থানাধীন ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে ১। জসিম (২৪), পিতা- রেজ্জাক, সাং- ইসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এবং ২। মোহন (২৩), পিতা- আব্দুস সালাম, সাং- ইসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ সহ ৭-৮ জন মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতারকালে তারা ফতুল্লা থানা পুলিশের আভিযানিক দলে কে লক্ষ্য করে কয়েক রাউন্ড পিস্তলের গুলি ছুড়লে আত্মরক্ষার জন্য ফতুল্লা থানা পুলিশের আভিযানিক দলের এস আই (নিঃ) মোঃ রফিক, পিপিএম ও এসআই(নিঃ) নন্দন চন্দ্র সরকার তাদের কাছে থাকা পিস্তল দিয়ে ৮ রাউন্ড গুলি ছুড়ে। এসময় তিনজন পুলিশ সদস্য আহত হন এবং অস্ত্রধারী জসিম (২৪) তার উরুতে গুলিবিদ্ধ হয়। আহত সকলেই বর্তমানে খানপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
Leave a Reply