1. admin@sotorkobani.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকের ওপর প্রবাসীর হামলা ও ‘আয়নাঘরে’ রাখার হুমকি বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ। ‎ নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি মোঃ রায়হান কবির কুখ্যাত সন্ত্রাসী খাঁন মাসুদ আমার মায়ের হত্যাকারী হুমায়ুন কবির। চর কাশীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন আওয়ামী দোসর ও সমবায় মাফিয়া নবীরুলের জিম্মিতে অধিদপ্তর গোগনগর: তাজেক প্রধান স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি মোঃ রায়হান কবির ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

সোনারগাঁওয়ে দালালের খপ্পরে ৬ যুবক, লিবিয়ায় নিয়ে নির্যাতন; ক্ষতিপূরণ দাবী

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৮ Time View

নিজস্ব সংবাদদাতা: সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার এলাকার চেঙ্গাকান্দি গ্রামের মোঃ নবীন হোসেন’র পুত্র মোঃ আনোয়ার হোসেন কর্তৃক হামছাদী ও ভালুয়া দীঘিরপাড় এলাকার উদীয়মান ছয়জন যুবককে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে লিবিয়া নিয়ে যায়। সেখানে নিয়ে তাদের কোন কাজকর্মের ব্যবস্থা না করে, তাদেরকে একটি বদ্ধ ঘরে আটকে রেখে বিভিন্নভাবে হয়রানি করে। তাদের প্রত্যেকের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা করে নিয়ে তাদেরকে জিম্মি করে রেখেছিলো প্রায় আড়াই বছর। তারা মৃত অবস্থায় পতিত হলে, তাদেরকে দেশে পাঠানোর কোন উদ্যোগই ছিলো না। তিলে তিলে মেরে ফেলার উদ্দেশ্য ছিলো। ভাগ্যক্রমে তারা সরকারী খরচে বাংলাদেশে ফিরে আসেন।

একটি সূত্রে জানা যায়- সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউপির বাংলাবাজার এলাকার চেঙ্গাকান্দি গ্রামের নবীন হোসেন’র ৩ ছেলে মিলে এলাকার গরীব অসহায় লোকদের উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে তারা লিভিয়া নিয়ে যায়। সেখানে নবীন হোসেন’র দুই পুত্র ইমাম হোসেন ও কবির হোসেন তাদেরকে ঘরে আটকে রেখে জিম্মি করে বিভিন্ন নির্যাতন চালাতো। কোন কাজ-কর্ম তারা দিতো না। সম্পূর্ণ দিনের মধ্যে এক বেলা খাবার দিতো। এভাবেই অনেক লোক জিম্মি করে তারা আটকে রাখতো।

প্রত্যেক জনের কাছ থেকে তারা প্রায় চার লক্ষ্য পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে যেতো। এভাবেই মানব পাচারকারী দালালেরা কোটি কোটি টাকা ইনকাম করে এলাকায় ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেন। এবং বিঘায় বিঘায় জমি ক্রয় করেন। ভুক্তভোগীরা দেশে ফিরে এসে তাদের কাছে বিভিন্ন নির্যাতনের কথা বলে ক্ষতিপূরণ দাবী করলে, তারা বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে এবং চাঁদাবাজী মামলার ভয় দেখিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করে।

ভুক্তভোগীরা হলেন- হাফেজ’র পুত্র মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৭) গ্রাম হামছাদি, রফিকুল ইসলাম’র পুত্র রাকিব (২৬), আব্দুল বাতেন’র পুত্র মোঃ সাইদুর রহমান (৩০), মোহাম্মদ আলী’র পুত্র মাহবুবুর রহমান (৩২) গ্রাম হামছাদি, গাফফার’র পুত্র সাইদুল ইসলাম (২৩) গ্রাম বালুয়া দিঘির পাড়, সর্ব থানা সোনারগাঁও, আব্দুল হাকিম’র পুত্র কামরুল ইসলাম (২৮) গ্রাম ধামগর থানা বন্দর।

নিরুপায় হয়ে ক্ষতিপূরণের দাবীতে ভুক্তভোগীরা সোনারগাঁও থানায় মোঃ আনোয়ার হোসেন, ইমাম হোসেন ও কবির হোসেন সহ তিনজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ও-ই ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে, আদালতে মামলা করার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই