1. admin@sotorkobani.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নাসিক প্রশাসকের সাথে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস । কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের ১০ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি সাংবাদিক সোনালীর পাশে থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বক্তাবলীতে পারুলের দোকান দখলের চেষ্টা জাকের পার্টির থানায় অভিযোগ। নারায়ণগঞ্জের সুমনাকে হত্যা করে নড়াইলে স্বামীর বাড়িতে ঝুলিয়ে রাখার অভিযোগ। নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার বিএনপির সভাপতি আক্তারকে ‘তুলে নেওয়ার’ অভিযোগ রিয়াদ-জাহাঙ্গীরের বিরুদ্ধে বাঁকা ইউনিয়নে বিএনপির দুর্গ গড়তে চান আবুল বাশার সিটি কর্পোরেশনের ট্রাক চাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

বক্তাবলীতে পারুলের দোকান দখলের চেষ্টা জাকের পার্টির থানায় অভিযোগ।

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৮ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী বাজারে পারুলের ক্রয়কৃত দোকান দখলের অপচেষ্টা চালাচ্ছে জাকের পার্টির লোকজন।এ ব্যাপারে দোকান মালিক পারুল আক্তার মঙ্গলবার (১৬ জুন) ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে পারুল বেগম স্বামী মোঃ মোসলেহ উদ্দিন, সাং- লক্ষীনগর পশ্চিম পাড়া, থানা- ফতুল্লা উল্লেখ করেন বিবাদী ১। আলতাফ হোসেন (৫৫) পিতাঃ-মৃত সিরাজুল মেম্বর ২। আরজান মীর (৪২) পিতাঃ মৃত আঃ হামিদ মীর উভয় সাং চর বক্তাবলী ৩। রবিউল ইসলাম রবি (৪৩) পিতাঃ-মৃত চাঁন মিয়া সাং রামনগর, ৪। আবুল কাশেম (৫০) পিতাঃ-মৃত আঃ বারেক সাং মধ্যনগর সর্ব থানা-ফতুল্লা জেলা-নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত নামা ২০/৩০ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, চর বক্তাবলী মৌজাস্থিত সিএস ১৭৪০ এস এ ১৮২৩ আর এস ২১৪ দাগ সিএস ২৭৩৮ এস এ ৩২৪৫ আর এস ৭৪৪৫ জমির পরিমান ০.৭৫ অযুতাংশ জমি হেবা ঘোষনা দলিল নং ১১৩২ তারিখ ০১/০২/২০২৬ইং মুলে আমার স্বামী মোসলেহ উদ্দিন আমাকে হস্তান্তর করেন। পরবর্তীতে আমার ভাসুর মতিউদ্দিন বিল এওয়াজ দলিল নং ১৫০৪ তারিখ ০৯/০২/২০২৬ইং মূলে আমার নামে ০.৭৫ অযুতাংশ জমি হস্তান্তর করে নিঃসত্ববান হন।
সে মোতাবেক আমি মোট ০১.৫০ শতাংশ জমির মালিক হইয়া হাল নাগাদ সরকারী সকল খাজনাদী পরিশোধ সহ নামজারী করে ভোগ দখলে নিয়োজিত আছি।
আমি বর্নিত সম্পত্তি ভোগ দখলে থাকাবস্থায় উক্ত বিবাদীরা গায়ের জোরে আমার সম্পত্তি দখল করার চেষ্টা করে। পরে জানতে পারি বিবাদীরা জাকের পার্টির লোক। তাহারা ইং ১৪/০৬/২০২৬ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় এলাকার কতিপয় কু-চক্রি মহলদের ইন্ধনে আমার দোকানের উপরে জাকের পার্টির অফিস করার চেষ্টা করে। আমি সংবাদ পাইয়া দ্রুত ঘটনাস্থলে যাই এবং বিবাদীদের বাধা দিলে তাহারা অযৌক্তিক ভাবে টাকা পয়সা দাবী করে এবং আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়।
অথচ বিবাদীদের কোন কাগজ পত্র নাই। বিবাদীরা এলাকার ভূমি দস্যু। তাহারা যে কোন সময় তাহারা পুনরায় আমার জমি দখলের পায়তারা করিতে পারে।
উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন পারুল।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই