
প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ০৯/০৫/২০২৬ খ্রি: সকাল ০৬.৪০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন খানপুর বউ বাজার রেল লাইন সংলগ্ন লাল সবুজ পিজিয়ন ক্লাবের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আসামি ১। মো: সাগর (৩০), পিতা- আক্তার হোসেন, মাতা-রিনা বেগম, বর্তমান সাং-পশ্চিম তল্লা বড় মসজিদ, দিলপ মিয়ার বাড়ী, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এবং ২। মোঃ সুমন (৩০), পিতা-মৃত আব্দুস সাত্তার, মাতা-রহিমা বেগম, সাং-কিল্লারপুল, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জদ্বয়ের হেফাজত থেকে মোট ৩৫ (পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৩.৫ গ্রাম, মূল্য-১০,৫০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply