
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নবীন বরুণ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৮ মে) দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
সরকারী তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শহিদুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
প্রধান অতিথির বক্তব্যে এড. আবুল কালাম বলেন- আমি এ-ই কলেজের একজন প্রাক্তন ছাত্র। বর্তমানে যারা এমপি হয়েছে, তাদের সাথে পাল্লা দিয়ে চলার বয়স আর নেই। তা-ই আপনাদেরকে আমাকে সহযোগিতা করতে হবে। অনেক দিন পর কলেজে এসেছি। সে-ই সকল শিক্ষকদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। যাদের কাছে আমরা শিক্ষা গ্রহণ করেছি। যার শেষ ভাল তার সবই ভাল।
প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন- আমাদের কিছু সমস্যা ও চাহিদা রয়েছে। আমার পূর্বে এক আসনের এমপি সাহেব যে কথাগুলো বলেছেন তার সাথে তাল মিলিয়ে বলতে চাই, আমরা এ-সকল সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করবো। নারায়ণগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে প্রসারিত করার জন্য যে বিশ্ববিদ্যালয় দরকার, সে-টা প্রতিষ্ঠিত হবে। এ-জন্য সকলের সহযোগীতা দরকার। যদি এখানে কোন সমস্যা হয়, সকল শিক্ষার্থীদের বলবো সে-টা ব্যক্তিগতভাবে না নিয়ে আমাকে জানাবেন। আমি সমস্যা সমাধানের চেষ্টা করবো।
অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ হুমায়ুন কবির’র পরিচালনায় ও-ই সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, জেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুব দলের সদস্য সচিব শাহেদ, চেম্বার অব কমার্স এর পরিচালক আহমেদুর রহমান তনু প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব উপভোগ করেন।
Leave a Reply