1. admin@sotorkobani.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ৩০০ ফিট এলাকায় পুলিশের চেকপোস্ট পরিচালনা। মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ+ সংবর্ধনা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক নারায়ণগঞ্জে জরায়ুমুখের ক্যানসার রোধে এইচপিভি টিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) শোকজের পর বদলি আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে- সাখাওয়াত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা: প্রধান অতিথি নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন

মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ+ সংবর্ধনা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

নিজস্ব সংবাদ:‘মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ+ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এস.এস.সি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মন্ত্রী-এমপিরা যদি দেশের সরকারি হাসপাতালে চিকিৎসা নেয় তাহলেই এই দেশ উন্নত হবে বলে ধরে নেয়া যায়। শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তিনি তার পরিবার সহ সকল আত্মীয়-স্বজনদের বিদেশের পাসপোর্ট দিয়ে দিয়েছে। তারা কেউ দেশে থাকেনা কিন্তু দেশে রাজনীতি করে দেশের সম্পদ লুটপাট করে। দেশে ব্যাংকিং সেক্টর সহ নানা সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, শুধুমাত্র ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে তারা। মেগা প্রজেক্ট করে মেগা দূর্ণীতি করেছে। প্রতি বছর যে বাজেট দেয় সেই টাকা আসে কোথা থেকে সরকার কি মামার বাড়ি থেকে টাকা আনে না সেটা আপনার আমার পকেটের টাকা।

তিনি আরও বলেন, আমাদের দেশের রাজনীতিবিদরা দেশে রাজনীতি করে কিন্তু তাদের ছেলে-মেয়েরা এদেশে লেখাপড়া করে না। তারা বা তাদের সন্তানরা একটু কাশি দিলেই বিদেশে যায় চিকিৎসার জন্য।
বুয়েট থেকে পাস করার পরেও কেনো অনেক শিক্ষার্থী দেশে ফিরে আসে না। কেনো তারা এদেশের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না কারন আমাদের এই দেশ, এই জাতি তাদেরকে সেই সুবিধা দিতে পারবেনা। তাই বলে কি পড়ালেখা থেমে থাকবে, নিজের জীবনের সফলতা কি বন্ধ থাকবে। না, এজন্য নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে হবে। পড়ালেখায় মনোযোগী হতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তুলতে হবে।

বক্তব্য শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরষ্কার তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার, সহ-সাধারণ সম্পাদক জামাল হোসাইন, মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান সহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই