1. admin@sotorkobani.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকের ওপর প্রবাসীর হামলা ও ‘আয়নাঘরে’ রাখার হুমকি বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ। ‎ নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি মোঃ রায়হান কবির কুখ্যাত সন্ত্রাসী খাঁন মাসুদ আমার মায়ের হত্যাকারী হুমায়ুন কবির। চর কাশীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন আওয়ামী দোসর ও সমবায় মাফিয়া নবীরুলের জিম্মিতে অধিদপ্তর গোগনগর: তাজেক প্রধান স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি মোঃ রায়হান কবির ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭০ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত ০৩/০৫/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২৩.১৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নিউ জিমখানা রেলওয়ে কলোনী ৩নং গলিস্থ জনৈক নুরুল ইসলাম এর টিনসেড বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আসামি ১। মোঃ নাসির আহম্মেদ @ নাছির (৩৮), পিতা- মোঃ সামসুল আলম, মাতা- আয়েশা বেগম, সাং-টান বাজার (রেলিবাগান), উপজেলা/থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ হারুন (৪২), পিতা-মোঃ হোসেন বেপারী, মাতা-সালেহা বেগম, সাং-নিউ জিমখানা রেলওয়ে কলোনী ৩নং গলি, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জদ্বয়ের হেফাজত থেকে মোট ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন আনুমানিক ৭ গ্রাম, মূল্য-২১,০০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই