1. admin@sotorkobani.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ২০ জন আসামি গ্রেফতার। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।* আধিপত্যের দ্বন্দ্বে একই পরিবারে সাত খুন স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি মুন্সীগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম-সেবা মহোদয় কর্তৃক নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন। নারায়ণগঞ্জে ফেরি থেকে প্রাইভেটকার নদীতে, চালককে জীবিত উদ্ধার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।*

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

আজ ১৮ এপ্রিল (শনিবার) ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ)। চলতি বছর পুলিশ লাইন্স স্কুল থেকে ৯৫ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার আহবান জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরবর্তীতে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন পুলিশ সুপার, নারায়ণগঞ্জ মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এর প্রধান শিক্ষক জনাব মো: নজরুল ইসলাম।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই