1. admin@sotorkobani.com : admin :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার। কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন আমাদের পথচলা হতে হবে সত্য ও ন্যায়ের পথে: এমপি আজাদ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও বস্ত্র বিতরণ শহীদ জিয়া’র শাহাদাৎ বার্ষিকীতে না’গঞ্জে দিনব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও খাবার বিতরণ নিজস্ব নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন নাঃগঞ্জের মোরসালিন বাবলা মানেই মাল। বললেন এড. আবু আল ইউসুফ খান টিপু পিবিআই’র অভিযানে অপহৃত দুই শিশু উদ্ধার, মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৪ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জের বন্দর থানার মাদক মামলায় মো. জাহিদুল মিয়া (৩৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, ২০২৪ সালের ১০ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের মদনপুর এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। সে কক্সবাজার থেকে মাদকদ্রব্য এনে বন্দরসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করত। পরবর্তীতে এই ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি
আদালতে অনুপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই