1. admin@sotorkobani.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকের ওপর প্রবাসীর হামলা ও ‘আয়নাঘরে’ রাখার হুমকি বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ। ‎ নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি মোঃ রায়হান কবির কুখ্যাত সন্ত্রাসী খাঁন মাসুদ আমার মায়ের হত্যাকারী হুমায়ুন কবির। চর কাশীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন আওয়ামী দোসর ও সমবায় মাফিয়া নবীরুলের জিম্মিতে অধিদপ্তর গোগনগর: তাজেক প্রধান স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি মোঃ রায়হান কবির ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, লাশ আটকে রাখল হাসপাতাল কর্তৃপক্ষ

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫৭ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে বাংলাদেশ নবজাতক হাসপাতালে ভুল চিকিৎসায় দুই নবজাতকের অভিযোগ করেছে রোগীর স্বজনরা। স্বজনদের অভিযোগ, চিকিৎসার নামে ২ লাখ টাকা নেওয়ার পরও শিশুদের বাঁচানো যায়নি। এমনকি মৃত্যুর পর অতিরিক্ত ৪০ হাজার টাকা পরিশোধ না করলে লাশ হস্তান্তর করা হবে না বলেও হাসপাতাল কর্তৃপক্ষ চাপ দিচ্ছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে এক নবজাতকের মৃত্যু হয়।
এর তিন দিন আগে আরো একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহত নবজাতকের মা সুলতানা।
নবজাতকের স্বজনদের বাড়ি ফেনী জেলায়। ঘটনার পর হাসপাতালের সামনে স্বজনদের আহাজারি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
নিহত নবজাতকের মা সুলতানা অভিযোগ করে বলেন, ‘আমার সন্তান আইসিইউতে ছিল। আমাকে না জানিয়েই তাকে আইসিইউ থেকে বের করে ফেলা হয়। এর আগে আমার মাত্র ১২ দিনের শিশুকে চারটি ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার পর তার শরীর কালো হয়ে যায় এবং পেট ফুলে যায়।
এরপর অবস্থার অবনতি হতে থাকে। পরে আমাকে জানানো হয় আমার সন্তান মারা গেছে।’
নিহত শিশুটির চাচা ইউসুফ বলেন, ‘প্রতিদিন প্রায় ৭ হাজার টাকা খরচ নিয়েছে হাসপাতাল। সব ওষুধ তাদের কাছ থেকেই কিনতে হয়েছে। বাইরে থেকে ওষুধ আনলে তারা গ্রহণ করতো না।
এখন পর্যন্ত প্রায় ২ লাখ টাকা বিল পরিশোধ করেছি। তারপরও ভুল চিকিৎসার কারণে বাচ্চাটি মারা গেছে। এখন আরো ৪০ হাজার টাকা দাবি করে লাশ আটকে রেখেছে।’
ভুক্তভোগী পরিবারের দাবি, ‘শিশুদের শারীরিক অবস্থার অবনতি হলেও যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। পরে মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ বিল পরিশোধের অজুহাতে মরদেহ আটকে রাখে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।’
বাংলাদেশ নবজাতক হাসপাতালের প্রধান কনসালটেন্ট ডা. মজিবুর রহমান বলেন, ‘দুইটি শিশুকেই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রথম শিশুটির মাথায় ছোট টিউমার ছিল, সে দ্রুত মারা যায়। দ্বিতীয় শিশুটির অবস্থাও খুব খারাপ ছিল। আমরা আগেই স্বজনদের জানিয়েছিলাম শিশুটির বাঁচার সম্ভাবনা কম।’
তিনি আরো বলেন, ‘রোগীর স্বজনের অনুমতি ছাড়া আইসিইউ থেকে বের করার কোনো সুযোগ নেই। আমরা বলেছিলাম, আইসিইউ থেকে বের করলে শিশুটি বাঁচবে না। সব হাসপাতালেই নিয়ম হাসপাতালের বিল পরিশোধ করে লাশ নিয়ে যাবে, এখানেও আমরা তাই বলেছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই