1. admin@sotorkobani.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ২০ জন আসামি গ্রেফতার। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।* আধিপত্যের দ্বন্দ্বে একই পরিবারে সাত খুন স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি মুন্সীগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম-সেবা মহোদয় কর্তৃক নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন। নারায়ণগঞ্জে ফেরি থেকে প্রাইভেটকার নদীতে, চালককে জীবিত উদ্ধার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনস্টিকে ‘সময়ক্ষেপনে’ রোগীর মৃত্যুর অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

স্বজনদের অভিযোগ ‘সময়ক্ষেপন’ কর্তৃপক্ষের দাবি ‘হার্ট অ্যাটাকে মৃত্যু..!
নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্রস্থ চাষাড়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এমআরআই (MRI) করাতে এসে সময় বিড়ম্বনার শিকার হয়ে এক ক্যান্সার আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১ এপ্রিল) এক শ্বাস কষ্ট সহ ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা ‘সময় ক্ষেপনের’ অভিযোগ তুলে মৃত্যুর জন্য দায়ী করেছেন।

এদিকে,প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে, প্রকৃত সত্যি তিনি শ্বাস কষ্ট সহ অসুস্থ অবস্থায় পরীক্ষা করাতে আসলে, অবস্থার বেগতিক দেখে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ ইমারজেন্সী ভাবে হাসপাতালে চিকিৎসার জন্য পরামর্শ দেন। পরবর্তীতে রোগীকে নিয়ে যাওয়ার সময় নিচেই রোগীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) ওই রোগীর মৃত্যু হয়েছে। এখানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কোনো ধরনের গাফিলতির সুযোগই নাই।

এদিকে, নিহত রোগীর অভিযোগ ও স্বজনদের দাবি, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মীদের গাফিলতি বা ভুল কোনো পদক্ষেপের কারণেই রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তারা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে ক্ষোভ প্রকাশ করে হট্টগোল করেন এবং উপযুক্ত বিচার দাবি করেন।

তবে রোগী অভিযোগ পুরোপুরি অস্বীকার করে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বরত কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটি কোনো হাসপাতাল নয়, যে এখানে চিকিৎসা দেওয়া হয়; এটি একটি রোগ নির্ণয় কেন্দ্র মাত্র।

তিনি বলেন, “রোগীটি মূলত ‘এমআরআই’ করার জন্যই এখানে এসেছিলেন। কিন্তু পরীক্ষা শুরু করার আগেই নিয়ম অনুযায়ী দায়িত্বরত চিকিৎসক তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এসময় রোগীর অবস্থা শ্বাস কষ্টে সংকটাপন্ন মনে হওয়ায় আমরা তাকে দ্রুত স্থানীয় কোনো হাসপাতালে ইমারজেন্সি নিয়ে যাওয়ার পরামর্শ দেই। কিন্তু এরই মধ্যে যাওয়ার পথেই অনাকাঙ্ক্ষিতভাবে রোগীর মৃত্যু ঘটে।

তিনি আরও জানান, এমআরআই একটি সময়সাপেক্ষ পরীক্ষা এবং সিরিয়াল অনুযায়ী রোগীদের সেবা দেওয়া হয়। ওই রোগী আগে থেকেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক ছিল। পাশাপাশি শ্বাস কষ্টে ভুগছিলেন।

পপুলার ডায়াগনস্টিক কর্তৃপক্ষের দাবি, যে কোনো পরীক্ষা-নিরীক্ষা শুরু করার আগেই ওই রোগীর মৃত্যু হয়েছে, তাই ‘ভুল চিকিৎসার’ অভিযোগটি সম্পন্ন রূপে মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন।এটি কোন হাসপাতাল নয়,যে ভূল চিকিৎসায় মৃত্যু হবে, এটি চিকিৎসারও জায়গা নয়,শুধু মাত্র রোগ নির্নয়ের মাধ্যমে মাত্র।
এ ঘটনায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বরত কর্তৃপক্ষ এই মৃত্যুকে অত্যন্ত ‘দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করেছে এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এদিকে এ মৃত্যুর অভিযোগের ঘটনাটি নিয়ে নগরীতে সমালোচনা ও চাঞ্চল্যেকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই