1. admin@sotorkobani.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
সিটি কর্পোরেশনের ট্রাক চাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১,৫০০ পুড়িয়া গাঁজা, যার কাগজসহ ওজন ৭ কেজি সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পিআইবিতে আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার। কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন আমাদের পথচলা হতে হবে সত্য ও ন্যায়ের পথে: এমপি আজাদ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান

নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪২ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

আজ ০৮ এপ্রিল, ২০২৬ খ্রি. সকাল ১১টায় নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান।

উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহমুদুল হাসান ভূঁইয়া।

মতবিনিময় সভায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আধুনিক ও বিজ্ঞানমনস্ক জাতির মনন গঠণে তথা শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য।

সভায় উপস্থিত অভিভাবকরা তাদের মতামত ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং জেলা প্রশাসক তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা ও অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই