1. admin@sotorkobani.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলককার্যক্রম দিনব্যাপীপরিদর্শনে মনিরুজ্জামান বিভাগীয় কমিশনার বন্দর থানা পুলিশ কর্তৃক ০৩ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বন্দর থানা পুলিশ কর্তৃক ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মহিলা পরিষদ’র উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তরুণীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ ইউএনওর আশ্বাস দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ আনার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ২০ বোতল Eskuf সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।* পিবিআইর হাতে গ্রেফতার সিদ্ধিরগঞ্জে সাদিয়া হত্যা,খুনি পরকীয়া প্রেমিক আরিয়ান নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবাদপত্র হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সুপ্রিম কোর্টের বিচারপতি মোঃসিদ্দিকুর রহমান মিয়া

নার’গঞ্জ খানপুর হাসপাতালে অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধি; নিরাপত্তা জোরদারের দাবি

  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১০৫ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার সুযোগে দিন দিন বাড়ছে অপরাধীদের দৌরাত্ম্য।৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালবর্তমানে ৫০০ শয্যা । ভোর থেকে মধ্যরাত পর্যন্ত হাসপাতাল চত্বরে অবাধে বিচরণ করছে বিভিন্ন অপরাধী চক্র—এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী রোগী ও স্বজনরা।

জানা গেছে, হাসপাতালের অরক্ষিত পরিবেশকে কাজে লাগিয়ে অপরাধীরা চুরি, ছিনতাই, মাদক সেবন ও মাদক ব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে, অপরাধীরা ওয়ার্ডে ঢুকে রোগীদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিচ্ছে।

এদিকে নারায়ণগঞ্জ সদর আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সিটি কর্পোরেশনের মেয়র এবং প্রেস ক্লাব প্রতিনিধিসহ ১৬ সদস্যের একটি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. এম এ বাশার জানান, “এই বিশাল হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে মাত্র তিনজন নিরস্ত্র প্রহরী রয়েছে, যারা তিন শিফটে দায়িত্ব পালন করেন। একজন প্রহরীর পক্ষে পুরো হাসপাতাল এলাকা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাছাড়া তারা নিরস্ত্র হওয়ায় অপরাধীরা ভয় পায় না, বরং উল্টো তাদের হুমকি দেয়।”

তিনি আরও বলেন, “হাসপাতালের নিরাপত্তা জোরদারে স্থায়ীভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগের জন্য একাধিকবার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে। বিভিন্ন সভা-সেমিনারেও বিষয়টি তুলে ধরা হয়েছে, কিন্তু এখনো কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।”

এ পরিস্থিতিতে হাসপাতাল ব্যবহারকারী সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছেন। তারা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে অপরাধীদের দৌরাত্ম্য বন্ধে মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই