1. admin@sotorkobani.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) শোকজের পর বদলি আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে- সাখাওয়াত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা: প্রধান অতিথি নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন বায়ুদূষণের দায়ে কুতুবপুরে ৩ রোলিং মিলসকে জরিমানা নারায়নগন্জ ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ০৮ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । ল্যাপটপ চেয়ে ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও’ ফয়েজউদ্দিন

সম্মিলিত প্রচেষ্টায় ‘মেড ইন বাংলাদেশ’কে আরও এগিয়ে নেবো: ঈদ বার্তায় সোহেল

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯৪ Time View

নিজস্ব সংবাদদাতা: পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষে সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সহ-সভাপতি ও বিকেএমইএ এর সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল ফিতর আমাদের জীবনে আসে সংযম, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে। এ-ই আনন্দঘন মুহূর্তে তিনি নারায়ণগঞ্জ সহ দেশের সকল শ্রমিকদের শুভেচ্ছা জানান। শ্রমিকদের ঘাম ও নিরলস পরিশ্রমেই শিল্প-কারখানা সচল থাকে। অর্থনীতি এগিয়ে যায় এবং দেশের উন্নয়নের ভিত্তি আরও মজবুত হয়।

তিনি সকল উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী ও সেবাখাতে নিয়োজিত মানুষের প্রতিও শুভেচ্ছা জানান। তার মতে, শ্রমিক ও মালিকের পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সর্বাত্মক সহযোগিতাই শিল্পের প্রকৃত শক্তি। সম্মিলিত প্রচেষ্টায় শিল্প ও বাণিজ্য খাত আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় অর্থনীতি পাবে দৃঢ় ভিত্তি।

তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতিও শুভেচ্ছা জানান। এবং দেশের উন্নয়ন, শিল্পখাতের অগ্রগতি ও জনসেবামূলক কার্যক্রমে তাদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিল্প ও বাণিজ্য খাতের অগ্রগতি আরও বেগবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মোরশেদ সারোয়ার সোহেল আরও বলেন- বিভিন্ন খাতের প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে শ্রমজীবী মানুষের নিষ্ঠা, পেশাজীবীদের দক্ষতা এবং দায়িত্বশীল নেতৃত্বের সমন্বয়। ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ব বাজারে আস্থা ও গৌরবের প্রতীক। এ অর্জন সবার সম্মিলিত প্রয়াসের ফল। শিল্পনগরী নারায়ণগঞ্জের উদ্যোক্তা ও শ্রমিকরা এ অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং ভবিষ্যতেও রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন- আগামী দিনে কর্মসংস্থান সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি এবং শ্রমিকদের দক্ষতা উন্নয়নে ব্যবসায়ী সমাজ আরও সক্রিয় ভূমিকা রাখবে। এনসিসিআই ও বিকেএমইএ এর পক্ষে শিল্পখাতের টেকসই উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

মোরশেদ সারোয়ার সোহেল গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- দেশের উন্নয়ন ও শিল্পখাতের অগ্রগতি তুলে ধরতে, তাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বস্তুনিষ্ঠ কাজ আমাদের এগিয়ে চলার পথকে আরও শক্তিশালী করে।

তিনি আহ্বান জানান- ঈদের আনন্দ যেনো সবাই মিলে-মিশে ভাগ করে নেয়। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশী অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবং ঈদ যাত্রায় সড়কে সচেতনতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই