1. admin@sotorkobani.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সিটি কর্পোরেশনের ট্রাক চাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১,৫০০ পুড়িয়া গাঁজা, যার কাগজসহ ওজন ৭ কেজি সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পিআইবিতে আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার। কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন আমাদের পথচলা হতে হবে সত্য ও ন্যায়ের পথে: এমপি আজাদ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মামুন মাহমুদ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫২ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় অবস্থিত রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে বার্ষিক মিলাদ মাহফিল এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ নারায়ণগঞ্জের প্রশাসক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
​বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর। আগামীর বাংলাদেশ তোমাদের মাধ্যমেই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। মানুষকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। সততা এবং নিষ্ঠার সাথে শিক্ষা গ্রহণ করে তোমাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাঈমা ইসলাম। তিনি পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বার্ষিক মিলাদ মাহফিলের মাধ্যমে শিক্ষার্থীদের সফলতা ও বিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূইয়া, ইব্রাহীম নীটওয়্যার এর চেয়ারম্যান আলহাজ্‌ মোঃ ইউসুফ, স্কুলের দাতা সদস্য আলহাজ্ব মনসুর আহমেদ, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান উজ্জ্বল।
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান আমন্ত্রিত অতিথি, অভিভাবক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই