1. admin@sotorkobani.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
সিটি কর্পোরেশনের ট্রাক চাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১,৫০০ পুড়িয়া গাঁজা, যার কাগজসহ ওজন ৭ কেজি সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পিআইবিতে আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার। কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন আমাদের পথচলা হতে হবে সত্য ও ন্যায়ের পথে: এমপি আজাদ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান

শূন্য থেকে শিখরে, স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৩৬ Time View

মোঃ সাইফুল ইসলাম সূর্য ॥
সেলস অ্যান্ড মার্কেটিং এমন একটি পেশা যেখানে আপনার আয়, পদোন্নতি এবং সাফল্য নির্ভর করে আপনার দক্ষতা, মানসিকতা এবং ধারাবাহিক পরিশ্রমের উপর। এখানে নির্দিষ্ট কোনো সীমা নেই। আপনি যত বড় স্বপ্ন দেখবেন এবং সে-ই অনুযায়ী কাজ করবেন, তত বেশি সাফল্য অর্জন করতে পারবেন।

বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে শুধু ভালো পণ্য থাকলেই হয় না, সেটিকে সঠিকভাবে উপস্থাপন, প্রচার এবং বিক্রি করার দক্ষতা থাকতে হয়। আর এখানেই সেলস ও মার্কেটিং পেশার গুরুত্ব। মার্কেটিং হলো- গ্রাহকের মনে চাহিদা তৈরি করা। সেলস হলো- সে-ই চাহিদাকে বিক্রয়ে রূপান্তর করা। অর্থাৎ, ভালো মার্কেটিং সেলসকে সহজ করে এবং শক্তিশালী সেলস মার্কেটিংকে সফল করে। একজন কর্মীর সাফল্য কখনোই একার অর্জন নয়। তার পরিশ্রম, দক্ষতা ও মানসিকতার পাশাপাশি একজন ভালো বস বা লিডারের দিকনির্দেশনা বড় ভূমিকা রাখে। বিশেষ করে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের মতো চ্যালেঞ্জিং পেশায় বসের সাপোর্ট সাফল্যের গতি বহুগুণ বাড়িয়ে দিতে পারে| একজন কর্মী যতই পরিশ্রমী হোক না কেনো, সঠিক দিক নির্দেশনা ছাড়া সে তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারে না।

সেলস অ্যান্ড মার্কেটিংয়ের মতো চ্যালেঞ্জিং পেশায় প্রতিদিন রিজেকশন আসে। কিন্তু একজন সঠিক বস বা লিডারের সঠিক দিকনির্দেশনা (Guidance) অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস তৈরি ইতিবাচক কর্ম পরিবেশ তৈরি করে কোম্পানিকে এবং একজন ভালো কর্মীকে সফল মানুষে পরিণত করেন একজন বস।

আলহামদুলিল্লাহ্ আমি সাইফুল ইসলাম সূর্য এক যুগেরও বেশি সময় ধরে এমনই এক বসকে পাশে পেয়েছি, পেয়েছি সঠিক দিক নির্দেশনা, অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাস ,উনার কাছ থেকে পেয়ছি জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্তের সুপরামর্শ।

তিনি সর্বদাই আমার কাছে একজন সুপারম্যান, তিনি আর কেউ নয় আমার প্রিয় বস শ্রদ্ধেয় মোহাম্মদ আসাদুজ্জামান ফয়সাল। লেখকঃ হেড অব রিটেল, সেলস এন্ড মার্কেটিং প্রিমিয়াম কানেক্টিভিটি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই