1. admin@sotorkobani.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক নারায়ণগঞ্জে জরায়ুমুখের ক্যানসার রোধে এইচপিভি টিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) শোকজের পর বদলি আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে- সাখাওয়াত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা: প্রধান অতিথি নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন বায়ুদূষণের দায়ে কুতুবপুরে ৩ রোলিং মিলসকে জরিমানা নারায়নগন্জ ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার।

সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৩নং ওয়ার্ড (সিদ্ধিরগঞ্জ) এবং ২২নং ওয়ার্ডে (বন্দর) ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নাগরিকদের সচেতন করতে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এই দুই ওয়ার্ডে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।এদিন সকালে সিদ্ধিরগঞ্জের ৩নং এবং বন্দরের ২২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সাথে এডিস মশার বংশবিস্তার রোধে ফগার ও স্প্রে মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হয়। কার্যক্রমে নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন।জনসাধারণের উদ্দেশ্যে নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, “সিদ্ধিরগঞ্জের ৩নং এবং বন্দরের ২২নং ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধন এবং সচেতনতা বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। তবে শুধু সরকারি বা সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এর জন্য নাগরিকদের সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন।”তিনি আরও বলেন, “সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। ডেঙ্গু প্রতিরোধে আমাদের এই চিরুনি অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।”অভিযানকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা সিটি কর্পোরেশনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত মশক নিধনের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই