1. admin@sotorkobani.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকের ওপর প্রবাসীর হামলা ও ‘আয়নাঘরে’ রাখার হুমকি বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ। ‎ নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি মোঃ রায়হান কবির কুখ্যাত সন্ত্রাসী খাঁন মাসুদ আমার মায়ের হত্যাকারী হুমায়ুন কবির। চর কাশীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন আওয়ামী দোসর ও সমবায় মাফিয়া নবীরুলের জিম্মিতে অধিদপ্তর গোগনগর: তাজেক প্রধান স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি মোঃ রায়হান কবির ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫১ Time View

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

মাসের পর মাস চলাচলের অনুপযোগী হয়ে থাকা ফতুল্লার একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক মেরামতের নির্দেশ দিয়ে হাজারো মানুষের ভোগান্তি দূর করলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা ইউনিয়নের চাষাড়া টু সাইনবোর্ড লিংক রোড থেকে বৃহত্তর ইসদাইর প্রবেশের রাস্তাটি দীর্ঘদিন ধরে ভেঙে বিপজ্জনক অবস্থায় ছিল। এ কারণে প্রতিদিন রিকশা উল্টে যাওয়া, গাড়ির বাম্পার ভাঙা এবং ড্রেনের স্লাবে ধাক্কা লেগে প্রতিদিনই দুর্ঘটনা ঘটে যাচ্ছিল।

রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এ পথে তিনটি স্কুল থাকায় শিক্ষার্থীদের যাতায়াতে চরম অসুবিধা হচ্ছিল। গত পাঁচ-ছয় মাস ধরে এ অবস্থা চললেও কেউ মেরামতের উদ্যোগ নেয়নি বলে স্থানীয়রা জানান।

গতকাল কার্যালয়ে যাওয়ার পথে রাস্তাটি জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নজরে পড়ে। তিনি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের নিজস্ব ফান্ড থেকে রাস্তাটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার নির্দেশ দেন। নির্দেশের পরপরই মঙ্গলবার ৩০-৬-২৬ ইং সকালে রাস্তাটি মেরামতের কাজ শুরু হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে চলাচলের উপযোগী করে গড়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে। কাজটি অত্যন্ত টেকসই ভাবে করা হচ্ছে রড, সিমেন্ট, ইটের সুরকি এবং বালু দিয়ে ঢালাই করা হচ্ছে।

এ বিষয়ে মুঠোফোনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, জনগণের দুর্ভোগ লাঘব করাই প্রশাসনের প্রথম ও প্রধান কাজ। একটি রাস্তার কারণে প্রতিদিন শিক্ষার্থী, রিকশাচালক ও সাধারণ মানুষ যদি কষ্ট পায়, তবে সেটি অবিলম্বে সমাধান করা অত্যন্ত জরুরি। জনকল্যাণ ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই আমরা কাজ করছি। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো স্কুলছাত্রছাত্রী যাতায়াত করে।তাই সবার কথা চিন্তা করে দ্রুতনির্দেশনা প্রদান করি সড়ক টি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার জন্য।

জেলা প্রশাসকের নির্দেশের পর দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি মেরামতের কাজ ধরায় এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা জেলা প্রশাসকের এ মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অসংখ্য ধন্যবাদ জানান ।

এলাকাবাসীর ভাষ্য, জনবান্ধব প্রশাসনের এমন উদ্যোগই জনগণের আস্থা বাড়ায়।এবং আমরা এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে চির কৃতজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই