1. admin@sotorkobani.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) শোকজের পর বদলি আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে- সাখাওয়াত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা: প্রধান অতিথি নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন বায়ুদূষণের দায়ে কুতুবপুরে ৩ রোলিং মিলসকে জরিমানা নারায়নগন্জ ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ০৮ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । ল্যাপটপ চেয়ে ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও’ ফয়েজউদ্দিন

কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের ১০ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১০৭ Time View

প্রতিবেদক- ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী

আহলে বায়াতে রাসুল (সাঃ) ও শোহাদায়ে কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের উদ্যোগে নারায়ণগঞ্জে দশ দিন ব্যাপী বিশুদ্ধ পানি বিতরণ করা হবে। বুধবার (১৭ জুন) পহেলা মহররম সকালে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার ফুল কুটিরের সামনে ও বিভিন্ন স্পট থেকে বিশুদ্ধ পানি বিতরণ করা হবে। ১০ মহররম পর্যন্ত টানা দশ দিন কর্মসূচি পালন করা হবে।
আয়োজকরা জানান, ইমাম হুসাইন (আঃ), তাঁর পরিবার ও কারবালার ৭২ জন শহীদের মহান আত্মত্যাগ স্মরণে প্রতি বছরের মতো এবারও বিশিষ্ট ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান এবং দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জবাসীসহ সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খানকা শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক দোয়া কামনা করেন।
জানা গেছে, প্রথম মহররম থেকে দশ মহররম পর্যন্ত টানা দশ দিন পর্যন্ত তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হবে। প্রতিদিন এক হাজার জনের মাঝে পানি বিতরণ করা হবে। দশ দিনে মোট দশ হাজার জন তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি দেওয়া হবে।
প্রসঙ্গত, প্রতি বছর শোহাদায়ে কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফে নানা আয়োজন করা হয়। শোহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ, বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই