1. admin@sotorkobani.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নাসিক প্রশাসকের সাথে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস । কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের ১০ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি সাংবাদিক সোনালীর পাশে থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বক্তাবলীতে পারুলের দোকান দখলের চেষ্টা জাকের পার্টির থানায় অভিযোগ। নারায়ণগঞ্জের সুমনাকে হত্যা করে নড়াইলে স্বামীর বাড়িতে ঝুলিয়ে রাখার অভিযোগ। নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার বিএনপির সভাপতি আক্তারকে ‘তুলে নেওয়ার’ অভিযোগ রিয়াদ-জাহাঙ্গীরের বিরুদ্ধে বাঁকা ইউনিয়নে বিএনপির দুর্গ গড়তে চান আবুল বাশার সিটি কর্পোরেশনের ট্রাক চাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

সাংবাদিক সোনালীর পাশে থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩০ Time View

প্রতিবেদক- ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ সদর উপজেলায় যোগদানের পর থেকে একের পর এক মানবিক কাজ করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। সরকারি ও পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রতিনিয়ত মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন।

তারই উদাহরণ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে শত ব্যস্ততার মাঝেও চাষাড়ায় রোড এক্সিডেন্টে গুরুতর আহত সাংবাদিক সোনালীর পাশে থেকে চিকিৎসা সহায়তা দিয়ে মানবিক উদাহরণ স্হাপন করলেন সদর উপজেলার এই নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। তিনি প্রথমে সাংবাদিক সোনালীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন পরে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নগদ অর্থ দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন।

এদিকে সাংবাদিক সোনালী ইউওএর আন্তরিকতা দেখে মুগ্ধ হন। সোনালী বলেন, আমি ইউএনও এর আন্তরিকতা দেখে অবাক হয়েছি। তিনি এত ব্যস্ততার মাঝেও আমার কথা শুনেন এবং আমার চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন। আসলেই তিনি প্রশংসার দাবীদার।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন,আমার কাছে যারা আসেন, তারা একটা আশার আলো খুঁজে পান। আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থেকে মানবিক কাজ করতে। তিনি বলেন, সরকারি নিয়মে হয়তো সবাইকে একসঙ্গে সাহায্য করা সম্ভব হয় না, কিন্তু আমি কাউকেই ফিরিয়ে দিই না।”

“অন্যান্য প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি আমি প্রতিদিন চেষ্টা করি এমন কিছু করতে, যা মানুষের মুখে হাসি ফোটাবে। এই কাজগুলো আমার কাছে দায়িত্বের পাশাপাশি আনন্দও।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই