1. admin@sotorkobani.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
সিটি কর্পোরেশনের ট্রাক চাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১,৫০০ পুড়িয়া গাঁজা, যার কাগজসহ ওজন ৭ কেজি সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পিআইবিতে আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার। কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন আমাদের পথচলা হতে হবে সত্য ও ন্যায়ের পথে: এমপি আজাদ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান

নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩০ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন। বক্তব্যে তিনি নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেসিকে আরও জনবান্ধব ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন থানার ওসিদেরকে আইনানুযায়ী দ্রুততম সময়ের মধ্যে দক্ষতার সঙ্গে ত্রুটিমুক্তভাবে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন। এছাড়াও নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সততা ও স্বচ্ছতার সঙ্গে অধিকসংখ্যক মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে জোর দেওয়াসহ আসামিদের গ্রেফতার, সাক্ষী এবং ফৌজদারি মামলার পাশাপাশি নানা বিষয়ে আলোচনা করেন।

কনফারেন্সে চলমান বিচারিক কার্যক্রম, মামলার তদন্ত ও নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাক্ষী উপস্থিতি নিশ্চিতকরণ, বিচারপ্রার্থীদের সেবা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বিচার ব্যবস্থার দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসেবার মান উন্নয়নে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কনফারেন্স পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে বিচার বিভাগের বিভিন্ন নির্দেশনা ও সুপারিশ বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নুর মহসিন, এম সাইফুল ইসলাম, সেলিনা খাতুন, মোঃ তামজিদ আহমেদ, মাইমুনাহ আক্তার মনি, এইচ এম ইয়াসির আরাফাত, নুসরাত মোস্তারী, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন, সাধারন সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, পাবলিক প্রসিকিউটর নারায়ণগঞ্জ এডভোকেট মোঃ আবুল কালাম আজাদ জাকির, অতিরিক্ত পিপি এডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহিন প্রমুখ।

এছাড়া মামলার জট নিরসনে আদালত সংশ্লিষ্ট সকলের ভ’মিকা ও করনীয় উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ তামজিদ আহমেদ এবং সমন জারী, গ্রেফতারী, হুলিয়া ও ক্রোকী পরোয়না তামিল উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এম সাইফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই