1. admin@sotorkobani.com : admin :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
শহীদ জিয়া’র শাহাদাৎ বার্ষিকীতে না’গঞ্জে দিনব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও খাবার বিতরণ নিজস্ব নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন নাঃগঞ্জের মোরসালিন বাবলা মানেই মাল। বললেন এড. আবু আল ইউসুফ খান টিপু পিবিআই’র অভিযানে অপহৃত দুই শিশু উদ্ধার, মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার স্বচ্ছ, সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এ-ই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: না’গঞ্জ ডিসি তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীদের উপস্থিতি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন নারায়ণগঞ্জ জেলার ২ জন অতিরিক্ত পুলিশ সুপার। ভূমি অফিসে নতুন নিয়ম চালু, দ্রুত হবে ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সেবা নারা’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি রোগীরা

স্বচ্ছ, সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এ-ই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: না’গঞ্জ ডিসি

  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৩ Time View

নিজস্ব সংবাদদাতা: জনবান্ধব, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নারায়ণগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৯ মে হতে ২১ মে পর্যন্ত এ-ই মেলা অনুষ্ঠিত হবে। মেলার মূল লক্ষ্য ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের কোন প্রকার ঝামেলা ছাড়াই দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করা।

রবিবার (১৭ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এ-সব তথ্য জানান।

​মেলার প্রথম দিন ১৯ মে সকালে খানপুর হাসপাতাল সংলগ্ন উপজেলা ভূমি কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হবে। এতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেবেন। একই দিন সকাল সাড়ে ১০টায় ঢাকার ভূমি ভবনে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এ-ই মেলার শুভ উদ্বোধন করবেন। এরপর নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে জেলা পর্যায়ের মেলা প্রাঙ্গণ থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে স্থানীয়ভাবে মেলার আনুষ্ঠানিক সূচণা করা হবে।

​ভূমিসেবা মেলা উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। কর্মসূচীগুলো হলো- ​১৮ মে শিক্ষার্থীদের জন্য ভূমি বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতা। ১৯ মে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের পর সচেতনতামূলক কার্যক্রম। ​২০ মে “Automated Land Management System The Changes, Development and Way Forward” শীর্ষক সেমিনার। যেখানে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হবে।

​মেলা প্রাঙ্গণে আগত নাগরিকরা তাৎক্ষণিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন। যার মধ্যে রয়েছে- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও ই-নামজারি আবেদন। ক্ষতিপূরণের চেক বিতরণ। খতিয়ানের সার্টিফাইড কপি সরবরাহ ও মৌজা ম্যাপ সহায়তা। অনলাইন ডিসিআর (DCR) প্রদান সহ বিভিন্ন সেবা।

​এছাড়াও মেলা চলাকালীন ই-নামজারি, ডিসিআর, খতিয়ান প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ভূমিসেবায় ‘কল সেন্টার ১৬১২’ এর ব্যবহার সম্পর্কে জনগণকে সম্যক ধারণা দেওয়া হবে। দর্শনার্থীদের মাঝে বিতরণ করা হবে ‘ভূমি আমার ঠিকানা’ নামের তথ্যবহুল বুকলেট।

​প্রেস কনফারেন্সে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন- ​”স্বচ্ছ, সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এ-ই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই প্রত্যন্ত অঞ্চলের মানুষও যেন প্রযুক্তি নির্ভর ভূমিসেবার সুফল পান। আমি আশা করছি, এ-ই ভূমিসেবা মেলার মাধ্যমে সেবাগ্রহীতারা কোন প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন।

​তিনি আরও বলেন- ডিজিটাল ভূমিসেবাকে তৃণমূল পর্যায় নিয়ে যেতে, জেলা প্রশাসন নিরলস কাজ করছে। বর্তমানে নারায়ণগঞ্জে ৫টি উপজেলা ভূমি অফিস, ৪টি রাজস্ব সার্কেল ও ৯টি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে একটি করে সহায়তা কেন্দ্র স্থাপনের কাজ চলছে। সাংবাদিকদের সহযোগিতায় মেলার এ-ই বার্তা সর্বসাধারণের কাছে পৌঁছে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সর্বসাধারণকে মেলায় উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদ-মন্দিরে প্রচারণা, লিফলেট বিতরণ, ব্যানার প্রদর্শন ও মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন নারায়ণগঞ্জের সর্বস্তরের নাগরিককে মেলায় অংশ নেওয়ার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই