1. admin@sotorkobani.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকের ওপর প্রবাসীর হামলা ও ‘আয়নাঘরে’ রাখার হুমকি বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ। ‎ নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি মোঃ রায়হান কবির কুখ্যাত সন্ত্রাসী খাঁন মাসুদ আমার মায়ের হত্যাকারী হুমায়ুন কবির। চর কাশীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন আওয়ামী দোসর ও সমবায় মাফিয়া নবীরুলের জিম্মিতে অধিদপ্তর গোগনগর: তাজেক প্রধান স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি মোঃ রায়হান কবির ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

দুই দফা দাবিতে ডিসিকে ছাত্র ফেডারেশনের স্মারকলিপি

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪৭ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফ পাস চালুর দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (৭ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে সংগঠনটি অভিযোগ করে জানায়, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির
বাজারে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের অক্টোবর মাসে শিক্ষার্থীদের সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা হাফ পাস সুবিধা কার্যকরের সিদ্ধান্ত হলেও অধিকাংশ পরিবহন মালিক তা বাস্তবায়ন করছে না।
ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো-
১. অবিলম্বে বর্ধিত ৫ টাকা বাস ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া পুনর্বহাল করতে হবে।
২. শিক্ষার্থীদের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রুটে হাফ ভাড়া সর্বোচ্চ ২৫ টাকা নির্ধারণ করতে হবে।
৩. সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা কোনো শর্ত ছাড়াই পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে।
৪. সরকারি সিদ্ধান্ত ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ একটি শ্রমজীবী অধ্যুষিত এলাকা। কোনো প্রকার আলোচনা বা বিআরটিএর নির্দেশনা ছাড়া মালিকপক্ষের একক সিদ্ধান্তে ভাড়া বৃদ্ধি আমরা মেনে নেব না। প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই