1. admin@sotorkobani.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীদের উপস্থিতি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন নারায়ণগঞ্জ জেলার ২ জন অতিরিক্ত পুলিশ সুপার। ভূমি অফিসে নতুন নিয়ম চালু, দ্রুত হবে ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সেবা নারা’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি রোগীরা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, হুইলচেয়ার বিতরণ ২০জনকে।। আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন গোগনগর ১ নং ওয়ার্ড মেম্বার নির্বাচনে সকল ভোটার ও এলাকাবাসীর প্রতি জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা’ইরাজ আহমেদ।। রাতভর খোঁজাখুঁজি সকালে লেকে ভেসে উঠল ২ কিশোরের মরদেহ নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রবাসী আওলাদের ২৫ বছরের স্বপ্ন এখন ধ্বংসস্তূপ: ২ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪১ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

সিঙ্গাপুর প্রবাসী আওলাদের ২৫ বছরের স্বপ্ন এখন ধ্বংসস্তূপ
সিঙ্গাপুর প্রবাসী আওলাদের ২৫ বছরের স্বপ্ন এখন ধ্বংসস্তূপ
নারায়ণগঞ্জের গোগনগরে আবাসিক এলাকায় অবৈধ কেমিক্যাল কারখানার আগুনে ভস্মীভূত হওয়া ভবনের মালিক ও ক্ষতিগ্রস্ত পরিবার আজ (শনিবার) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। কান্নায় ভেঙে পড়ে ভুক্তভোগী মোঃ আশিফ আহাম্মেদ আওলাদ জানান, দীর্ঘ ২৫ বছরের প্রবাস জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে গড়া তার স্বপ্ন এখন কেবলই পোড়া ধ্বংসস্তূপ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশিফ আহাম্মেদ আওলাদ বলেন, “আমি ২৫ বছর সিঙ্গাপুরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা জমিয়ে পৈত্রিক জমির ওপর ৫ তলা ফাউন্ডেশন দিয়ে এই দ্বিতল ভবনটি নির্মাণ করেছিলাম। এই বাড়ির ভাড়াই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। গত ২১ জানুয়ারি রাতের আগুনে আমার সেই শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়ে গেছে। আমার বিদেশের সব কাগজপত্র, এইচএসসি পাস করা মেয়ের শিক্ষাজীবনের নথিপত্র এবং ঘরের আসবাবপত্র কিছুই রক্ষা পায়নি।

তিনি আরও জানান, বর্তমানে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ধ্বংসস্তূপের মাঝে একটি ঘরে সপরিবারে তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট দ্বারা পরীক্ষা করিয়ে তিনি দেখেছেন, ভবনটি পুনর্নির্মাণ ও আসবাবপত্র মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি ৬ লাখ টাকা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা করার পর থেকেই ফ্যাক্টরি মালিকরা তাদের মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি দিচ্ছে। ক্ষতিপূরণ দেওয়ার পরিবর্তে উল্টো ভয়ভীতি দেখানোয় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আশিফ আওলাদ বলেন, “আমি এখন নিঃস্ব। আমি মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে সুষ্ঠু বিচার ও ন্যায্য ক্ষতিপূরণ দাবি করছি।”

অভিযোগের বিষয়ে ফ্যাক্টরির মালিক দিলীপ কুমার সাহা জানান, অগ্নিকাণ্ডে তিনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, “আমি তো আর ইচ্ছা করে আগুন লাগাইনি। আমার ধারণা তার ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে, তবুও মানবিক কারণে আমি তাকে ২০ লাখ টাকা দিতে চেয়েছি। কিন্তু তিনি ২ কোটি টাকা দাবি করছেন, যা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। বিষয়টি নিয়ে অনেক বিচার-সালিশ হয়েছে। তারা আদালতে গেছেন, আমরা জামিনে আছি। তবুও আমি চাই না তাদের সাথে সম্পর্ক খারাপ হোক।”

সরেজমিনে দেখা গেছে, গোগনগরের ওই ভবনটি আগুনের তাপে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর প্রশ্ন, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় কীভাবে এমন দাহ্য পদার্থের কারখানা গড়ে ওঠে? একটি প্রবাসীর তিলে তিলে গড়া সম্পদ রক্ষায় এবং জীবনের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই