1. admin@sotorkobani.com : admin :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার। কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন আমাদের পথচলা হতে হবে সত্য ও ন্যায়ের পথে: এমপি আজাদ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও বস্ত্র বিতরণ শহীদ জিয়া’র শাহাদাৎ বার্ষিকীতে না’গঞ্জে দিনব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও খাবার বিতরণ নিজস্ব নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন নাঃগঞ্জের মোরসালিন বাবলা মানেই মাল। বললেন এড. আবু আল ইউসুফ খান টিপু পিবিআই’র অভিযানে অপহৃত দুই শিশু উদ্ধার, মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার

শীতলক্ষ্যা দুষণের অভিযোগে দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪১ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জের ফতুল্লায় খালের মাধ্যমে শীতলক্ষ্যা নদীতে পরিশোধন ছাড়াই তরল বর্জ্য ফেলার কারণে দুটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কুতুবাইলের কাঠেরপুল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাবাসসুম হাসান তানিশা। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটিপিবিহীন তরল বর্জ্য উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে কুতুবাইলের কাঠেরপুল এলাকায় অবস্থিত জিলানি ডাইং এবং বটতলা রেললাইন এলাকায় রাজ্জাক ডাইংয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে ফেলা হয়।

পাশাপাশি জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি দল ফতুল্লার শাসনগাঁও ও এনায়েতনগর এলাকায় অভিযান চালায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে এশিয়ান ফেব্রিক্স মিলস লিমিটেডের কার্যক্রম বন্ধ পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে আমরা নিয়মিতভাবে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। ইটিপি ছাড়া কোনো কারখানাকে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না।’

নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ বলেন, ‘কারখানার দুটি অপরিশোধিত রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্য খালের মাধ্যমে সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলছিল, তাই তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই