1. admin@sotorkobani.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) শোকজের পর বদলি আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে- সাখাওয়াত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা: প্রধান অতিথি নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন বায়ুদূষণের দায়ে কুতুবপুরে ৩ রোলিং মিলসকে জরিমানা নারায়নগন্জ ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ০৮ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । ল্যাপটপ চেয়ে ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও’ ফয়েজউদ্দিন

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮৭ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির কঠোর নির্দেশনা প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় আজ সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ সংযোগ ও বকেয়া বিলের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকায় অভিযানটি শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ জোনাল বিপণন কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।

অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান চলাকালে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন বাড়িতে অতিরিক্ত অবৈধ চুলা ব্যবহারের অভিযোগে জরিমানা করা হয়।

এর মধ্যে আমিনুল ইসলাম নামের এক বাড়ির মালিককে বাংলাদেশ গ্যাস আইনে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তার বাসায় অনুমোদিত ৫টি চুলার বিপরীতে অতিরিক্ত ৬টি অবৈধ চুলা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ফলে তার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

একইভাবে আনোয়ার নামের আরেক বাড়ির মালিকের বাসায় বৈধ ৪টি চুলার বিপরীতে অতিরিক্ত ৬টি চুলা ব্যবহারের অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবশিষ্ট গ্রাহকদের নিয়ম মেনে গ্যাস ব্যবহারের জন্য সতর্ক করে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই