1. admin@sotorkobani.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি পরীক্ষা পরিদর্শনকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি: ডিসি মোঃ রায়হান কবির এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা-রক্তযোদ্ধা জুয়েল সিটি এলাকায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন এড. মোঃ সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জে মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু হকার-যানজটমুক্ত শহর গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬ সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে অপরণের চেষ্টা, গুলিবিদ্ধ ৪ সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির কারনে ১০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। নাসিক’র ২৭ ওয়ার্ডে হাম-রুবেলার টিকা পাবে ৭৭৯৮৪ জন শিশু

হকার-যানজটমুক্ত শহর গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৮ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ শহরকে হকারমুক্ত, যানজটহীন ও মাদকমুক্ত করতে পেশাদার সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। সোমবার (২০ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই গুরুত্বারোপ করেন। সভায় তিনি অঙ্গীকার ব্যক্ত করেন যে, শহরবাসীকে একটি সচল ও নিরাপদ নগরী উপহার দিতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সাংবাদিকরা শহরের বিদ্যমান সমস্যাগুলো পুলিশ সুপারের সামনে তুলে ধরেন। বিশেষ করে ফুটপাত দখল, অসহনীয় যানজট এবং মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সাংবাদিকরা উল্লেখ করেন, হকারদের বিক্ষোভের কারণে জনজীবন যেভাবে বিপর্যস্ত হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

জবাবে পুলিশ সুপার বলেন, “শহরবাসী যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের প্রধান কাজ। হকার উচ্ছেদ ও যানজট নিরসনে কোনো আপস করা হবে না।” এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ও ট্রাফিক ইন্সপেক্টর এম এ করিম।

সভায় প্রেস ক্লাবের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য আরিফ আলম দীপু, রফিকুল ইসলাম জীবন, আবদুস সালাম ও প্রণব কৃষ্ণ রায়।

এছাড়াও গুরুত্বপূর্ণ এই মতবিনিময়ে অংশ নেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম ও নাফিজ আশরাফ, সিনিয়র সদস্য সাইদুর রহমান, তমিজ উদ্দিন আহমদ, অহিদুল হক খান, নাহিদ আজাদ, মাকসুদুর রহমান কামাল, শফিউদ্দিন বিটু, অ্যাডভোকেট মনির হোসেন, আনিসউর রহমান আনিস, সালাম জুবায়ের, রফিকুল ইসলাম রফিক, মজিবুল হক পলাশ, ইশতিয়াক আহমেদ, আমির হুসাইন স্মিথ, মো. শফিকুল ইসলাম, আনোয়ার হাসান, শওকত আলী সৈকত, হাসান উল রাকিব, দিলীপ কুমার মন্ডল, মাইদুর রহমান রুবেল, মো. রাসেল আদিত্য, হাবিবুর রহমান শ্যামল, এমরান আলী সজীব, সাবিত আল হোসেন ও মো. সাইফুল ইসলাম সায়েম। সভা শেষে পুলিশ সুপারকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই