1. admin@sotorkobani.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) শোকজের পর বদলি আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে- সাখাওয়াত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা: প্রধান অতিথি নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন বায়ুদূষণের দায়ে কুতুবপুরে ৩ রোলিং মিলসকে জরিমানা নারায়নগন্জ ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ০৮ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । ল্যাপটপ চেয়ে ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও’ ফয়েজউদ্দিন

নাসিক’র ২৭ ওয়ার্ডে হাম-রুবেলার টিকা পাবে ৭৭৯৮৪ জন শিশু

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭৫ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নাসিক’র ২৭ ওয়ার্ডে হাম-রুবেলার টিকা পাবে ৭৭৯৮৪ জন শিশু
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৭টি ওয়ার্ডে ৭৭ হাজার ৯৮৪ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে ২টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে এ তথ্য জানান নাসিক এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম।

তিনি জানান, ২৭টি ওয়ার্ডে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। ১৪ কার্যদিবস ধরে ৬ মাস বয়স থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়নে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের কদম রসূল অঞ্চলকে তিনটি জোনে বিভক্ত করা হয়েছে।

এর মধ্যে নারায়ণগঞ্জ জোনে ৩৭টি কেন্দ্রে ২৮ হাজার ১০১ জন, সিদ্ধিরগঞ্জ জোনে ৫৬টি কেন্দ্রে ২৯ হাজার ৯০৮ জন এবং বন্দরের কদম রসূল জোনে ৩২টি কেন্দ্রে ১৯ হাজার ৯৭৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নাসিকের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম জানান, আগামী ২০ এপ্রিল থেকে প্রথম ৮ কার্যদিবসে কমিউনিটি পর্যায়ে এবং পরবর্তী ৬ কার্যদিবসে স্কুল পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি কেন্দ্রে ১ জন স্বাস্থ্যকর্মী ও ২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, ইতোমধ্যে প্রতিটি কেন্দ্র ও আশপাশের এলাকায় মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
নাসিকের তিনটি জোনে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ১২৫টি কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।

এদিকে স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা জানান, হাম-রুবেলা একটি সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ সম্ভব। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই