1. admin@sotorkobani.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ২০ জন আসামি গ্রেফতার। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।* আধিপত্যের দ্বন্দ্বে একই পরিবারে সাত খুন স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি মুন্সীগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম-সেবা মহোদয় কর্তৃক নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন। নারায়ণগঞ্জে ফেরি থেকে প্রাইভেটকার নদীতে, চালককে জীবিত উদ্ধার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মামুন মাহমুদ

নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ ভূমি অফিস উদ্বোধন করলেন :শরফ উদ্দিন আহমদ চৌধুরী

  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪৭ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সার্কিট হাউসে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন স্থান পরিদর্শনে আসেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান মুন্সী সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

প্রথমেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমি ব্যবস্থার অটোমেশন’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা করেন। এ সময় সভায় উপস্থিত ছিলেন- উপদেষ্টা, ভূমি ব্যবস্থাপনা প্রকল্প; প্রকল্প পরামর্শক, নারায়ণগঞ্জ ভূমি ব্যবস্থাপনা প্রকল্প, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ, নারায়ণগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারগণ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সহ জেলার ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। সভায় অটোমেটেড ভূমি সেবা কার্যক্রম বাস্তবায়নে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সেবা প্রাপ্তি সহজতর হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে। অটোমেশন কার্যক্রমের ফলে ভূমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিকতা আসবে, যা দুর্নীতি প্রতিরোধেও সহায়ক ভূমিকা রাখবে।
সভা শেষে ঢাকা বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন ফতুল্লা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর বন্দর উপজেলার মদনগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এই সময়ে তিনি ছাত্র ও শিক্ষকদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন এবং মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর বিকেল ৪ টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ মদনগঞ্জ ভূমি অফিস নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়। একই সাথে ইউএনডিপির ব্যবস্থাপনায় ভূমি উন্নয়ন কর সংক্রান্ত ডাটা এন্ট্রি ও যাচাই কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।
এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের নাগরিক সেবা সহজতর করতে এবং ডাটা এন্ট্রি প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে তিনি অফিস প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন।এ সময় বন্দর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বন্দর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন এবং বিভিন্ন অফিস কক্ষ ঘুরে দেখেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই